Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাবজির দেশীয় বিকল্প 'ফৌজি' এসে গেল গুগল প্লে স্টোরে, খেলার জন্য মুখিয়ে আছেন গেমাররা

দ্য ওয়াল ব্যুরো: চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। গোটা ভারতের তরুণ প্রজন্মের একটা বড় অংশ নাকি এই অ্যাপেই কাটিয়ে দিতেন দিনের বেশিরভাগ সময়। প্রধানমন্ত্র

পাবজির দেশীয় বিকল্প 'ফৌজি' এসে গেল গুগল প্লে স্টোরে, খেলার জন্য মুখিয়ে আছেন গেমাররা

শেষ আপডেট: 30 November 2020 16:47

দ্য ওয়াল ব্যুরো: চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। গোটা ভারতের তরুণ প্রজন্মের একটা বড় অংশ নাকি এই অ্যাপেই কাটিয়ে দিতেন দিনের বেশিরভাগ সময়। প্রধানমন্ত্রী অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই তাই মুষড়েই পড়েন অনেকে। কিন্তু তাঁদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ফৌজি এবার চলে এসেছে গুগল প্লে স্টোরে। ফৌজি অর্থাৎ 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস' নামের এই অ্যাপ একেবারেই মেড ইন ইন্ডিয়া। প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, 'আত্মনির্ভর ভারত' তিনি দেখতে চান। সেখানে এই নয়া অ্যাপ যে চিনা অ্যাপের রাইভাল, সেকথা মুখে প্রকাশ না করলেও, বুঝতে অসুবিধা হয় না দেশবাসীর। গুগল প্লে স্টোরে অ্যাপটি মিললেও, ঠিক কবে গেমটি লঞ্চ করছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অ্যাপ নির্মাতা সংস্থা স্টুডিও এনকোর জানিয়েছে, এখনই কেউ ইনস্টল করতে পারবেন না এই অ্যাপ। কিন্তু প্রি-রেজিস্টার করতে পারবেন। অ্যাপ লঞ্চ করার পরে প্রথম খবর এই প্রি-রেজিস্টার্ড মানুষেরাই পাবেন। এখন অ্যানড্রয়েড মোবাইলেই থাকবে এই অ্যাপ। এর পর আপেলের অ্যাপ স্টোরেও লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। অ্যাপের শুরুতেই লেখা হয়েছে ভারতের আসল নায়ক, সেনাদের সম্মান প্রদর্শন করতেই এই গেম লঞ্চ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আসল চিত্রই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই গেমে। কীভাবে তাঁরা বর্ডারে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন, আত্মবলিদান দেন, এসম্পর্কেও জানতে পারবে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। তবে এর পাশাপাশি এও জানা যাচ্ছে পাবজি আবারও ইন্ডিয়ায় আসতে চলেছে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু ঘোষণা হয়নি এখনও। কিন্তু জানা যাচ্ছে, অ্যাপটি যেকারণে বন্ধ করা হয়েছিল, তার দিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে নতুন করে ভারতে আসতে চলেছে পাবজি গেম অ্যাপ। ইতিমধ্যেই ইনভেস্ট করা শুরু হয়েছে। ফলে ভারতীয় তরুণ প্রজন্মকে চমকে দিতেই পরপর এই গেমিং অ্যাপের লঞ্চের খবরে খুশি সকলে‌‌।

```