Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রান্নার গ্যাসের দাম ফের বাড়ল, একলাফে ন'শো পার এলপিজি

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ল রান্নার গ্যাসের (LPG) দাম। মাত্র দু'সপ্তাহের মাথাতেই ফের এই মূল্যবৃদ্ধি হল। কলকাতায় (Kolkata) ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আরও ২৫ টাকা বেড়েছে। যার ফলে একলাফে গ্যাসের দাম ছাড়িয়েছে ৯০০ টাকার গণ্ডি। দাম বাড়

রান্নার গ্যাসের দাম ফের বাড়ল, একলাফে ন'শো পার এলপিজি

শেষ আপডেট: 1 September 2021 02:58

দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ল রান্নার গ্যাসের (LPG) দাম। মাত্র দু'সপ্তাহের মাথাতেই ফের এই মূল্যবৃদ্ধি হল। কলকাতায় (Kolkata) ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আরও ২৫ টাকা বেড়েছে। যার ফলে একলাফে গ্যাসের দাম ছাড়িয়েছে ৯০০ টাকার গণ্ডি। দাম বাড়ার ফলে এখন গ্যাসের জন্য পকেট থেকে ৯১১ টাকা খসবে মধ্যবিত্তের। যা একেবারেই স্বস্তিদায়ক নয়। এমনিতেই আতিমহামারী আবহে সাধারণ মানুষের রোজগারে ভাঁটা পড়েছে। তার উপর চারপাশে জিনিসপত্রের দামও লাগামছাড়া। গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ায় স্বভাবতই চোখে সর্ষেফুল দেখছেন সাধারণ মধ্যবিত্তরা। লাগাতার মূল্যবৃদ্ধিতে বিরাম নেই। আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিশ্বভারতীর বিদ্যুৎ, নিরাপত্তার দাবিতে পুলিশকেও ই-মেল পেট্রোল ডিজেলের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলও ৯০-এর উপর দামে বিকোচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফলে মঙ্গলবারই ধর্মঘট ডেকেছিল পেট্রোল পাম্পগুলি। এরইমধ্যে এখন রান্নার গ্যাসও হাজার ছুঁতে চলল। গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। এই নিয়ে পরপর তিন মাস ২৫ টাকা করে রান্নার গ্যাসের দাম বাড়ল। কমার কোনওল লক্ষণই নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```