Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Weather: চড়া গরমের আগে দরজায় কড়া নাড়ছে বৃষ্টি, সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বদল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মোট সাতটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির পরিধি সামান্য বাড়তে পারে।

Weather: চড়া গরমের আগে দরজায় কড়া নাড়ছে বৃষ্টি, সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বদল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 February 2026 17:46

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের (Low Depression in Bay Of Bengal) জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে তার প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির (Rainfall Update in West Bengal) আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরুতে রাজ্যের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি (West Bengal Weather Update)। আপাতত রাজ্য বা ওড়িশা উপকূলে তা এগোবে, এমন ইঙ্গিত মিলছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মোট সাতটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির পরিধি সামান্য বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বুধবার ও বৃহস্পতিবার আবার সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণের ওই জেলাগুলির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ এলাকাই শুষ্ক থাকবে।

রবিবার পর্যন্ত কলকাতা, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া - কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরবর্তী পাঁচ দিনে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা আপাতত স্থিতিশীলই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহে সেখানে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য হেরফেরের ইঙ্গিত নেই।


```