Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সৌন্দর্যে আতঙ্ক, জোর করে প্রেমিকার দাঁত তোলালেন প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গিনী দেখতে সুন্দরী। আর তাঁর সৌন্দর্য দেখে যাতে অন্য পুরুষ মজে না যান সে জন্য এক অদ্ভুত কাণ্ড করলেন এক ব্যক্তি। প্রেমিকার সামনের দাঁত দুটো জোর করে তোলালেন তিনি। আমেদাবাদের বছর ৫৫-র গীতাবেন পরিচারিকার কাজ করতেন। ১৫ বছর আগ

সৌন্দর্যে আতঙ্ক, জোর করে প্রেমিকার দাঁত তোলালেন প্রেমিক

শেষ আপডেট: 4 August 2018 11:59

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গিনী দেখতে সুন্দরী। আর তাঁর সৌন্দর্য দেখে যাতে অন্য পুরুষ মজে না যান সে জন্য এক অদ্ভুত কাণ্ড করলেন এক ব্যক্তি। প্রেমিকার সামনের দাঁত দুটো জোর করে তোলালেন তিনি। আমেদাবাদের বছর ৫৫-র গীতাবেন পরিচারিকার কাজ করতেন। ১৫ বছর আগে পেশায় অটো চালক এক ব্যক্তির সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দুজনেরই সংসার ছিল। কিন্তু ভালোবাসার টানে দুজনেই নিজেদের সংসার ছেড়ে চলে আসেন। একসঙ্গে থাকা শুরু করেন তাঁরা। গত বুধবার আমেদাবাদের দুধেশ্বর এলাকায় এক চলন্ত অটো থেকে ঝাঁপ দেন গীতাবেন। পথচলতি এক যাত্রী মহিলা সুরক্ষা সংস্থার হেল্পলাইনে ফোন করেন। এলাকার কাউন্সিলারও এসে পৌঁছান সেখানে। এরপরেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। মহিলা সুরক্ষা দফতরের কর্তারা জানিয়েছেন, গীতাবেন তাঁদেরকে বলেন একসঙ্গে থাকার জন্য নিজেদের বাড়িঘর এবং সন্তানদেরও ছেড়ে আসেন তাঁরা। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৭ সাল থেকেই শুরু হয় অশান্তি। প্রথমে কোপ পড়ে গীতাবেনের দাঁতের উপর। তবে এতেই ক্ষান্ত হননি ওই ব্যক্তি। পরিচারিকা হিসেবে গীতাবেনের কাজ করাও বন্ধ হয়ে যায়। গীতাবেন জানিয়েছেন, বাড়িতে থাকলেও তাঁকে সন্দেহ করতেন তাঁর সঙ্গী। ভাবতেন অন্য কোনও পুরুষের সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি হয়েছে তাঁর। এরপর বাড়ির সব জানলা-দরজায় প্লাস্টিকের শিট লাগিয়ে দেন ওই ব্যক্তি। যাতে বাইরে থেকে কেউ গীতাবেনকে দেখতে না পান। এরপর সম্প্রতি শুরু হয়েছিল আরেক উৎপাত। অটো নিয়ে বেরোলে ওই ব্যক্তিকে সঙ্গ দিতে সারাদিন অটোর সামনে বসে যেতে হতো গীতাবেনকে। অবশেষে সহ্যের বাঁধ ভাঙে মহিলার। এই নরক যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচার জন্য বুধবার অটো থেকে ঝাঁপ দেন তিনি। কিন্তু এত কিছুর পরেও ভালোবাসা কমেনি। কাউন্সিলারের সামনে তিনি বলেন, ওই ব্যক্তিকে যাতে গ্রেফতার না করা হয়। কাউন্সিলার ও মহিলা সুরক্ষা দফতরের কর্তারা কথা বলে ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি মুচলেকা দিয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে গীতাবেনকে তিনি কোনও কিছু নিয়ে জোর করবেন না।

```