Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এক 'অন্যরকম' ভাই–বোনের কাহিনি, সোশ্যাল মিডিয়ায় পড়ে চোখ ভিজেছে সকলের

দ্য ওয়াল ব্যুরো: কাহিনিটা এক চিরন্তন দিদি আর ভাইয়ের। যেখানে শুধু দিদি না, যমের দুয়ারে কাঁটা ফেলেছেন ভাইও। আগলে রেখেছেন দিদিকে। আর দিদি তো দু’‌হাতে জড়িয়ে ধরে আছেনই ভাইকে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় পেজ ‘‌হিউম্যানস অফ বম্বে’‌–তে এই ভাই–বো

এক 'অন্যরকম' ভাই–বোনের কাহিনি, সোশ্যাল মিডিয়ায় পড়ে চোখ ভিজেছে সকলের

শেষ আপডেট: 22 November 2020 06:59

দ্য ওয়াল ব্যুরো: কাহিনিটা এক চিরন্তন দিদি আর ভাইয়ের। যেখানে শুধু দিদি না, যমের দুয়ারে কাঁটা ফেলেছেন ভাইও। আগলে রেখেছেন দিদিকে। আর দিদি তো দু’‌হাতে জড়িয়ে ধরে আছেনই ভাইকে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় পেজ ‘‌হিউম্যানস অফ বম্বে’‌–তে এই ভাই–বোনের কথা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, এবং ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। খুশির অশ্রু চোখ ভিজিয়েছে তাঁদের। তখন সবে ছ’‌বছর বয়স অরিন্দমের। পরিবারে সবার ছোট। তাও কেন সবাই দিদিরই খেয়াল বেশি রাখে! দিদিকে ঘিরেই সকলের কত রকম আদর।‌ রাগ হতো, সঙ্গে হিংসাও। একদিন অরিন্দমের মা বোঝান, দিদির একটা সমস্যা আছে, যার নাম 'ডাউন সিনড্রোম'। তাই দিদির আর পাঁচ জনের চেয়ে একটু বেশি যত্ন, আদর, খেয়াল দরকার হয়। কাজেই ওর জন্য আলাদা করে বেশি সময় রাখা দরকার। তার পর থেকেই দিদির ব্যাপারে মানসিকতা বদলে গিয়েছিল ভাই অরিন্দমের। একটু বড় হয়ে যখন স্কুলে যাওয়া শুরু হল, মাস্টারমশাইদের কাছে বকুনি খেলেই অরিন্দম সবার আগে ছুটে আসত দিদির কাছেই। জড়িয়ে ধরে বলত, ‘‌‘‌দিদি, প্লিজ বাঁচা আমায়।’‌’‌ আবার যখন দিদির সঙ্গে খারাপ ব্যবহার করত আত্মীয় স্বজনেরা, মামা, মাসির বাড়িতে বেড়াতে গেলে যখন দিদির হাত থেকে কেড়ে নেওয়া হতো পুতুল, বা পাড়ায় খেলতে গেলে ধাক্কা দিয়ে দিদিকে সরিয়ে দেওয়া হতো, তখন রুখে দাঁড়াত অরিন্দম। ডাউন সিনড্রোম থাকলেও, দিদিরও যে একটা ‘‌স্বাভাবিক’‌ ছেলেবেলা প্রাপ্য, সেটা তেমন করে না বুঝেও, ছোট থেকেই লড়ে যেত অরিন্দম।

Image may contain: 2 people, people standing and child, text that says 'E5PRO 5 PRO AMERA'

তিনি সোশ্যাল মিডিয়ায় এখন জানিয়েছেন, দিদিও কিন্তু ছোট থেকেই তাঁদের চমকে দিয়েছে। মন দিয়ে পড়াশোনা করেছে। নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেছে। এবং ১৮ বছর বয়সেই দিদি ডাউন সিনড্রোম বাচ্চাদের পড়াতেও শুরু করেছে। সেই থেকেই অল্প অল্প উপার্জন শুরু করেছিল দিদি। চমকে দিত, নিজের রোজগারের টাকায় বাড়ির সবার জন্য খাবার কিনে এনে। দিদি কখনও বুঝতে দেয়নি, ডাউন সিনড্রোম ওর জন্যে কোনও প্রতিবন্ধকতা, আজ বলছেন অরিন্দম। কাজের জন্য দূরে থাকায় গত তিন বছর দেখা হয়নি দিদির সঙ্গে। ফোন করেই ভাইফোঁটা নিতেন অরিন্দম। দিদি কাঁদতে কাঁদতেই মন্ত্র উচ্চারণ করতেন। অরিন্দম ফোনে বলতেন, ‘‌‘‌আমার তরফ থেকে দুটো মিষ্টি বেশি খেয়ে নে দিদি। মনে কর আমি খাইয়ে দিচ্ছি।’‌’‌ আর এই বছর, মুখোমুখি হয়ে অবুঝ বাচ্চাদের মতো বলেছেন, ‘‌‘‌আমি ছোট না তোর থেকে! আমি আগে মিষ্টি খাব। খাইয়ে দে!’‌’‌ ভাই–বোনের এই গল্পে বুকে মোচড় দিয়েছে অনেকেরই। পোস্টটি অসংখ্য শুভেচ্ছা পেয়েছে। একজন লিখেছেন, ‘‌‘‌আমার দাদারও ডাউন সিনড্রোম। কিন্তু এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালবাসে আমার দাদা। তোমাদের কাহিনি পুরো আমাদের মতো।’‌’‌ আর এক জন লিখেছেন, ‘‌‘‌আমার সন্তানের বয়স ৪ বছর। তারও ডাউন সিনড্রোম। মা হিসেবে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু তোমার দিদির কাহিনি পড়ে সাহস পাচ্ছি মনে। আমিও সন্তানকে এভাবেই মানুষ করতে চাই।’‌’

```