Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বন্দিশালা থেকে ভিডিও বার্তা, উদ্ধার তরুণী

দ্য ওয়াল: আর কখনও মেসেজ পাঠাতে পারব কিনা জানি না। আমি এখন খুব বিপদের মধ্যে আছি। যদি কিছু ঘটে তার জন্য দায়ী হবে আমার মা। গত দু 'বছর ধরে আমি এক মুসলিম যুবককে ভালোবাসি। তার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমাকে আরএসএস পরিচালিত এক অনাথ আ

বন্দিশালা থেকে ভিডিও বার্তা, উদ্ধার তরুণী

শেষ আপডেট: 6 May 2018 12:44

দ্য ওয়াল: আর কখনও মেসেজ পাঠাতে পারব কিনা জানি না। আমি এখন খুব বিপদের মধ্যে আছি। যদি কিছু ঘটে তার জন্য দায়ী হবে আমার মা। গত দু 'বছর ধরে আমি এক মুসলিম যুবককে ভালোবাসি। তার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমাকে আরএসএস পরিচালিত এক অনাথ আশ্রমে রেখেছিল দুই মাস। এখন রেখেছে ম্যাঙ্গালুরুতে। একটা ভাড়া বাড়িতে বিজেপির লোকেরা আমাকে বন্দি করে রেখেছে। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ভিডিওতে এই কথাগুলি বলছে এক মেয়ে। তার নাম অঞ্জলি প্রকাশ। বয়স ২৪। বাড়ি ত্রিচুর জেলায়। এক মালয়ালম নিউজ চ্যানেলে অঞ্জলির ভিডিও মেসেজটি দেখানোর পরে শুরু হয়েছে হইচই। পুলিশ ম্যাঙ্গালুরুর সেই বন্দিশালা থেকে উদ্ধার করেছে মেয়েটিকে। অঞ্জলির দাবি, তাকে এক বছর ধরে ম্যাঙ্গালুরুতে বন্দি হয়ে থাকতে হয়েছিল। মা তাকে বলেছিল, কোচির অমৃতা হাসপাতালে মনোরোগের চিকিৎসা করতে নিয়ে যাচ্ছে। এই বলে ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে যায় ম্যাঙ্গালুরুর সেই ভাড়া বাড়িতে। পরে তার মা বাড়ি ফিরে গিয়ে বলে, অঞ্জলি ম্যাঙ্গালুরুতে চাকরি পেয়েছে। আপাতত সেখানেই থাকবে। অঞ্জলি ভিডিও বার্তায় বলেছে, মা যা যা বলছে সব মিথ্যে। আমি কোথাও চাকরি করি না। আমি বাড়ি যাব বললে আমাকে মারে। ম্যাঙ্গালুরুর ডিসিপি (ক্রাইম) উমা বলেছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ পয়লা মে একটি বাড়ি থেকে অঞ্জলিকে উদ্ধার করেছে। পুলিশ যখন ওই বাড়িতে যায়, তখন অঞ্জলির মা-ও সেখানে ছিলেন। পুলিশ তাঁর নামে বেআইনি আটকের মামলা করেছে। তিনি এখন অন্তর্বর্তী জামিনে মুক্ত আছেন। অঞ্জলির সঙ্গে যে যুবকের সম্পর্ক আছে, তাঁর নাম মানস এনএম। তিনি জানিয়েছেন, অঞ্জলি বন্দি আছে খবর পেয়ে কেরল হাইকোর্টে বেআইনি আটকের মামলা করেছিলেন। কিন্তু অঞ্জলির মা অমৃতা হাসপাতাল থেকে মিথ্যে সার্টিফিকেট বার করেন যে, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ।

```