Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঝুলে ঝুলেই ট্রেন যাত্রা! তিল ধারণের জায়গা নেই, শিয়ালদহ শাখায় চরম ভোগান্তিতে রেল যাত্রীরা

শিয়ালদহ, দমদম, দমদম ক্যান্টনমেন্ট...। স্টেশনের পর স্টেশন। থিক থিক করছে কালো মাথার ভিড়।

ঝুলে ঝুলেই ট্রেন যাত্রা! তিল ধারণের জায়গা নেই, শিয়ালদহ শাখায় চরম ভোগান্তিতে রেল যাত্রীরা

শিয়ালদহ শাখায় চরম ভোগান্তিতে রেল যাত্রীরা।

শেষ আপডেট: 8 June 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ, দমদম, দমদম ক্যান্টনমেন্ট...। স্টেশনের পর স্টেশন। থিক থিক করছে কালো মাথার ভিড়।

অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন যদি বা আসছে তাতে তিল ধারণের জায়গা নেই। দরজার বাইরেও ঝুলছেন যাত্রীরা! রীতিমতো ঝুঁকি নিয়ে যাতায়াত যাকে বলে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই দুর্ভোগ শুরু হয়েছে শিয়ালদহ মেইন এবং উত্তর শাখায়।

১ জুলাই থেকে প্রতিটি লোকাল ট্রেন ১২ বগির করা হবে। এই কারণ দেখিয়ে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত সংশ্লিষ্ট দুটি শাখায় একাধিক ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের যাত্রাপথ  সংক্ষিপ্ত করেছে রেল। তার ফলে ওই দিন থেকেই চরম ভোগান্তিতে রেল যাত্রীরা। 

ভিড়ের চাপে শুক্রবারই চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে এক জায়গায় সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। যাত্রীরা বলছেন, শুক্রবারের তুলনায় শনিবারের পরিস্থিতি আরও ভয়াবহ।

এক রেলযাত্রীর কথায়, "জানি এভাবে যাতাযাত করাটা ঝুঁকির। কিন্তু কী করব, অফিস তো যেতেই হবে! অন্যরাও তো এভাবেই যাচ্ছে।"

যাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেনগুলি চলছে আর কোনগুলি বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, রেলের তরফে তাও পরিষ্কারভাবে ঘোষণা না করার ফলেই সমস্যা বেড়েছে।

এদিকে ট্রেনে উঠতে না পেরে অনেকেই বিকল্প হিসেবে বাস বা অটোর মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চাইছেন। কিন্তু সেখানেও থিক থিকে ভিড়। তারওপর প্যাচপ্যাচে গরম। সব মিলিয়ে চূড়ান্ত দুর্ভোগে সংশ্লিষ্ট দুটি শাখার রেল যাত্রীরা। ট্রেন বন্ধের জেরে উপচে পড়া ভিড় মেট্রোতেও।


```