Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

২৫ জন আইএএস-আইপিএস তালিকা: বারবার চিঠির পরও নাম পাঠায়নি রাজ্য! দাবি কমিশনের

পশ্চিমবঙ্গের (West Bengal) বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার (Home Secretary JP Meena) নাম রয়েছে এই তালিকায়। যে রাজ্যে ভোট হতে চলেছে, সেই রাজ্যেরই স্বরাষ্ট্রসচিবের নাম কেন্দ্রীয় অবজার্ভার তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

২৫ জন আইএএস-আইপিএস তালিকা: বারবার চিঠির পরও নাম পাঠায়নি রাজ্য! দাবি কমিশনের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2026 20:21

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি - পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য বাংলার স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন আইএএস-আইপিএসকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ECI)। ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-এর তালিকাও প্রকাশ করেছে তাঁরা। আর এই নিয়ে নতুন করে রাজ্য-কমিশন সংঘাত শুরু হয়েছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমবঙ্গের (West Bengal) বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার (Home Secretary JP Meena) নাম রয়েছে এই তালিকায়। যে রাজ্যে ভোট হতে চলেছে, সেই রাজ্যেরই স্বরাষ্ট্রসচিবের নাম কেন্দ্রীয় অবজার্ভার (Central Observer) তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। যদিও কমিশন স্পষ্ট করেছে, কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত পাঁচবার অফিসারদের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও উত্তর না মেলায় কমিশন নিজেই অবজার্ভারদের (Observer) তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে।

এই ইস্যুতে পুরনো একটি চিঠি প্রকাশ্যে এসেছে নির্বাচন কমিশনের (ECI)। তাতে দেখা গেছে, মনোজ পন্থ রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন প্রথম চিঠি পাঠানো হয়েছিল - তারিখটি ছিল ২৪ নভেম্বর। এরপর ডিসেম্বর মাসের ২ তারিখ, ৯ তারিখ, ১৬ তারিখও চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু কমিশনের অভিযোগ, নবান্নর তরফে কোনও উত্তরই আসেনি। অর্থাৎ, রাজ্য কারও নাম পাঠায়নি। তাই মোট পাঁচবার চিঠি দেওয়ার পর অবশেষে ২৫ জনের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ২০২৬ সালের প্রথমার্ধে অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। পাশাপাশি বিভিন্ন রাজ্যে শূন্য আসনে উপনির্বাচনও হতে পারে। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য সংখ্যক আইএএস ও আইপিএস অফিসারকে কেন্দ্রীয় অবজার্ভার হিসেবে মোতায়েন করা হবে। এছাড়াও চিঠিতে বলা হয়েছিল, কোনও আইএএস বা আইপিএস আধিকারিকের বদলি বা পদবী পরিবর্তন হলে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

যদিও এখনও পর্যন্ত নবান্ন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, ইসিআইকে এই বিষয়ে পাল্টা চিঠি লিখতে চলেছে নবান্ন। এখন দেখার, সেই চিঠিতে নবান্ন কী লেখে এবং তার কী উত্তর দেয় নির্বাচন কমিশন।


```