Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দানার দাপটে ক্ষয়ক্ষতি জানতে চেয়ে স্কুলগুলোকে চিঠি, 'ক্ষতিপূরণ মেলে না' দাবি সংগঠনের

এ ব্যাপারে রাজ্যের তৈরি বাংলা শিক্ষা পোর্টালে ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত আপলোড করার জন্য ডিআইদের বলা হয়েছে। 

দানার দাপটে ক্ষয়ক্ষতি জানতে চেয়ে স্কুলগুলোকে চিঠি, 'ক্ষতিপূরণ মেলে না' দাবি সংগঠনের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 October 2024 21:10

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট জেলার স্কুলগুলিতে কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চেয়ে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের (ডিআই) চিঠি দিল রাজ্য।

এ ব্যাপারে রাজ্যের তৈরি বাংলা শিক্ষা পোর্টালে ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে তাঁদের ক্ষয়ক্ষতির বিস্তারিত আপলোড করার জন্য ডিআইদের বলা হয়েছে। 

যদিও রাজ্যের এই উদ্যোগে খুশি নন প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "ইয়াস, আমফান থেকে সাম্প্রতিক বন্যা,, প্রতিবারই রাজ্য থেকে এরকম চিঠি আসে। কিন্তু অধিকাংশ স্কুলই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়।"

চন্দনবাবু বলেন, "এটাকে  লোক দেখানো ছাড়া কী বা বলি বলুন তো! প্রতিবারই তো তথ্য পাঠানো হয়! এই যে ভোটের সময় সিআরপিএফ বাহিনী দেড় মাস ধরে স্কুল দখল করে রইল। কত কী ক্ষতি করে, বিদ্যুৎ খরচ করে। প্রতিবারই বলা হয়, ক্ষতিপূরণের তালিকা পাঠান। টাকা পেয়ে যাবেন। কিন্তু ওই পর্যন্তই। অধিকাংশ স্কুলকেই কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় না।" এ ব্যাপারে অবশ্য স্কুল শিক্ষা দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

বস্তুত, ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতায়। দুই মেদিনীপুর  দুই ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকার স্কুলগুলিতে বেশি ক্ষতি হয়েছে। বহু স্কুল জলমগ্ন। এব্যাপারেই স্কুলগুলির কাছে ক্ষতিপূরণের তথ্য চাইল স্কুল শিক্ষা দফতর।


```