Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'বাসের ভাড়া বৃদ্ধি করতে দাও, নইলে বাস বাতিলের সময়সীমা বাড়াও', আদালতে যাচ্ছে মালিক পক্ষ

দূষণ ঠেকাতে বাসের মেয়াদ আগেই নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কলকাতা-সহ দেশের একাধিক হাইকোর্ট অনেক আগেই বেসরকারি বাণিজ্যিক গাড়ির আয়ু পনেরো বছর পর্যন্ত বেঁধে দিয়েছে।

'বাসের ভাড়া বৃদ্ধি করতে দাও, নইলে বাস বাতিলের সময়সীমা বাড়াও', আদালতে যাচ্ছে মালিক পক্ষ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 October 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো: জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি। তাই অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি করতে দিতে হবে। না হলে বাস বাতিলের সময়সীমা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে এবার আদালতের দ্বারস্থ হচ্ছে সিটি সার্বান বাস সিন্ডিকেট।

ঘটনার সূত্রপাত, দূষণ ঠেকাতে বাসের মেয়াদ আগেই নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কলকাতা-সহ দেশের একাধিক হাইকোর্ট অনেক আগেই বেসরকারি বাণিজ্যিক গাড়ির আয়ু পনেরো বছর পর্যন্ত বেঁধে দিয়েছে। তবে  কলকাতার ক্ষেত্রে শুধুমাত্র কেএমডিএ এলাকা অর্থাৎ বৃহত্তর কলকাতায় এই বিধিনিষেধ বলবৎ হয়েছে। ২০০৪ সালে এই এলাকায় পনেরো বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, "জ্বালানির খরচ বাড়লেও সেই অর্থে বাস ভাড়া বাড়েনি। ফলে বিপুল টাকা দিয়ে বাস কিনে লাভ বিশেষ কিছু থাকে না। এক্ষেত্রে বাসের মেয়াদ সীমা পনেরোর পরিবর্তে কুড়ি বছর করা হলে বিশেষ কিছু দূষণ হবে না। ব্যবসায়ীরা লাভের কথা ভেবে আদালতকে এবিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হবে।"

বাস ব্যবসীয়ারা জানিয়েছেন, আদালতের নয়া নির্দেশের ফলে আগামী বছরের গোড়ার দিকেই কলকাতা থেকে বাতিল হয়ে যাবে প্রায় পনেরোশো'র কাছাকাছি বেসরকারি বাস ও মিনিবাস। ফলে রাতারাতি শহরে পরিবহণ সঙ্কটও দেখা দিতে পারে। তাই সব দিক ভেবে চিন্তে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হচ্ছে। প্রসঙ্গত, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারও।


```