Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরাকাটায় চিতাবাঘের হামলায় মৃত্যু ১২ বছরের কিশোরের, মাত্র দু'মাসে প্রাণ গেল ৩ জনের

ক্ষুব্ধ গ্রামবাসীরা বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের প্রশ্ন, একের পর এক মৃত্যুর পরও কেন বন দফতর ও প্রশাসন চিতাবাঘের দৌরাত্ম্য রুখতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?

নাগরাকাটায় চিতাবাঘের হামলায় মৃত্যু ১২ বছরের কিশোরের, মাত্র দু'মাসে প্রাণ গেল ৩ জনের

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 08:40

দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সে ফের চিতাবাঘের হামলায় মৃত্যু (Boy killed by leopard)। মঙ্গলবার সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের খেরকাটা বস্তিতে বাজার থেকে বাড়ি ফিরছিল ১২ বছরের অস্মিত রায়। আচমকা একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পৌঁছনোর আগেই চিতাবাঘ পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় অস্মিতকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তের মধ্যে কান্নায় ভেঙে পড়েন কিশোরের বাবা শত্রুঘ্ন রায়। শোকে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খেরকাটা বস্তি ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের প্রশ্ন, একের পর এক মৃত্যুর পরও কেন বন দফতর ও প্রশাসন চিতাবাঘের দৌরাত্ম্য রুখতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?

ডায়না ও খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরও।

গত কয়েক মাসে ডুয়ার্সে চিতাবাঘের আক্রমণ (Leopard Attack) বেড়েছে। জুলাই মাসে বানারহাটের কলাবাড়ি চা-বাগানে তিন বছরের এক শিশুকে টেনে নিয়ে গিয়ে হত্যা করে চিতাবাঘ। কয়েক সপ্তাহ পর একই এলাকায় আবার এক শ্রমিককে আক্রমণ করে মেরে ফেলে। সেইসময়ে বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল অন্যান্য শ্রমিকরা। তারপর অগস্টের শেষ দিকে উত্তর অংরাভাষা গ্রামে প্রাণ হারিয়েছিল এক কিশোর। জানা যায়, ওই কিশোর ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সেদিন নিজের বাড়ির সামনেই খেলছিল, হঠাৎই ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ (Leopard attack)। মুহূর্তের মধ্যে ছেলেটিকে টেনে নিয়ে গেল অন্ধকারের দিকে কিছু সময় পর উদ্ধার হয় রক্তাক্ত দেহ।

মাত্র দুই মাসে তিনটি মৃত্যুর ঘটনায় জঙ্গল লাগোয়া অঞ্চলে আতঙ্ক চরমে। প্রতিদিন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর খাঁচা পাতা ও ক্যামেরা বসানোর উদ্যোগ নিলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। তাঁদের একটাই দাবি, শীঘ্রই কার্যকর ব্যবস্থা নিক প্রশাসন, না হলে রক্তপাত থামবে না।


```