Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শুভেন্দুর খাসতালুকে বাম-তৃণমূলের জোট! সমবায়ের ভোটে পরাস্ত পদ্ম শিবির

শত্রুর শত্রু, আমার মিত্র। এই সমীকরণে বামেদের সঙ্গে জোট করে বিজেপিকে পরাস্ত করে পূর্ব মেদিনীপুরের সমবায় নিজেদের দখলে রাখল তৃণমূল!

 শুভেন্দুর খাসতালুকে বাম-তৃণমূলের জোট! সমবায়ের ভোটে পরাস্ত পদ্ম শিবির

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 January 2025 20:54


দ্য ওয়াল ব্যুরো: শত্রুর শত্রু, আমার মিত্র। এই সমীকরণে বামেদের সঙ্গে জোট করে বিজেপিকে পরাস্ত করে পূর্ব মেদিনীপুরের সমবায় নিজেদের দখলে রাখল তৃণমূল!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির খাসতালুক হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুকের এ ঘটনাই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

মঙ্গলবার তমলুকের শ্রীরামপুর-২ গ্রাম চংরাকালাগণ্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচন ছিল। মোট ৯টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৩টি আসনে। বাকি ৬টি আসনে জয়ী হয়েছে তৃণমূল-বাম জোটের প্রার্থীরা। 

সমবায়ের প্রাক্তন সম্পাদক তথা জোট প্রার্থী সোমনাথ পাত্র বলেন, ‘‘বিজেপি চক্রান্ত করে সমবায়ের দখল নিয়ে এলাকার মানুষকে পথে বসাতে চেয়েছিল। তাই জোটবদ্ধ হয়ে আমরা ওদের অপচেষ্টা রুখে দিয়েছি।"

পাল্টা হিসেবে তৃণমূল ও বামেদের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার-সহ সভাপতি তথা তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল। তিনি বলেন, "ক্ষমতার লোভটাই যে বাম-তৃণমূলের প্রধান লক্ষ্য সেটা আবারও প্রমাণিত হল। আগামীদিনে মানুষ এর বিচার করবে।" তবে এ ব্যাপারে তৃণমূল বা বামেদের জেলা নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```