Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চলছে 'বিশ্বকুঁড়ে' প্রতিযোগিতা! সারাদিন শুয়ে ফোন ঘাঁটতে পারবেন, জিতলে লাখখানেক টাকা পাবেন

দ্য ওয়াল ব্যুরো: আজকাল রাস্তায় বেরোলেই রঙবেরঙের টি শার্ট পরা তরুণ তরুণদের চোখে পড়ে। তার কোনওটায় ছবি আঁকা, তো কোনওটায় আবার লেখা থাকে মজার শব্দবন্ধ। তেমনই একটি হল 'ল্যাদখোর বাঙালি'। কুঁড়ে বলে এমনিতেই দুর্নাম আছে বাঙালির। জেন-ওয়াই সেই কুঁড়েম

চলছে 'বিশ্বকুঁড়ে' প্রতিযোগিতা! সারাদিন শুয়ে ফোন ঘাঁটতে পারবেন, জিতলে লাখখানেক টাকা পাবেন

শেষ আপডেট: 15 September 2023 11:09

দ্য ওয়াল ব্যুরো: আজকাল রাস্তায় বেরোলেই রঙবেরঙের টি শার্ট পরা তরুণ তরুণদের চোখে পড়ে। তার কোনওটায় ছবি আঁকা, তো কোনওটায় আবার লেখা থাকে মজার শব্দবন্ধ। তেমনই একটি হল 'ল্যাদখোর বাঙালি'। কুঁড়ে বলে এমনিতেই দুর্নাম আছে বাঙালির। জেন-ওয়াই সেই কুঁড়েমিরই নয়া নাম দিয়েছে 'ল্যাদ'। নামকরণেই শেষ নয়, টি-শার্টে তা ছাপিয়ে গায়ে গলিয়ে দিব্যি ঘুরে বেড়াতেও সিদ্ধহস্ত তরুণ-তরুণীরা। তবে জানেন কি, কুঁড়েমির প্রতিযোগিতায় (Laziest citizen contest in Montenegro) বাঙালিদের হারিয়ে দেওয়ার মতো লোকজনও রয়েছে? নেহাত কথার কথা নয়, এই পৃথিবীতে সত্যিই 'ল্যাদ' খাওয়ার প্রতিযোগিতা হয়। বিশ্বকুঁড়ের সেই প্রতিযোগিতায় একবার যদি জিতে যেতে পারেন, তাহলে পকেটে ঢুকবে কড়কড়ে ৮৮ হাজার টাকা!

বিশ্বাস না হলেও এমনটাই সত্যি। মন্টেনেগ্রোতে এমনই এক প্ৰতিযোগিতা চলছে বর্তমানে (Laziest citizen contest in Montenegro)। দেশটির উত্তর দিকের ব্রেজনা গ্রামে এমনই অভিনব প্রতিযোগিতা শুরু হয়েছে গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে। প্রায় মাসখানেক ধরে চলছে সেই প্রতিযোগিতা। সেখানে প্রতিযোগীদের কাজ হল, মেঝেতে পাতা মাদুরে শুয়ে থাকা। দিনের মধ্যে প্রায় ২৪ ঘণ্টা নিবিষ্টচিত্তে এই কাজটাই করে যেতে হবে। রয়েছে মোবাইল ঘাঁটা কিংবা বই পড়ার অনুমতিও। শুয়ে শুয়ে খাবার-দাবার খেতেও সমস্যা নেই। চাইলে ঘুমিয়েও নিতে পারবেন। কিন্তু দাঁড়ানো কিংবা বসা? নৈব নৈব চ (standing up or sitting not allowed)! ভুল করে ওই কাজটি করে ফেললে নাম কাটা যাবে আপনার।

ভাবছেন, এ আর এমন কী? এমনিই তো শুয়ে-বসে মোবাইল হাতেই দিন কেটে যায়। কিন্তু আসলে বিষয়টা অতটাও সহজ নয়। প্রতি আট ঘণ্টায় এখানে টয়লেটে যাওয়ার জন্য মাত্র ১০ মিনিটের ছাড় রয়েছে। তার বেশি সময় প্রকৃতির টানে কাটিয়ে আসলেই বাদ পড়ার সমূহ সম্ভাবনা।

গত বছরেও আয়োজন করা হয়েছিল এমন অভিনব প্রতিযোগিতার। সেবার টানা ১১৭ ঘণ্টা ঘুমিয়ে বিশ্বকুঁড়ের শিরোপা জিতেছিলেন এক প্রতিযোগী। তবে এই বছর প্রতিযোগিতা চলছে টানা ২৬ দিন ধরে! ২০২১ সালের বিজয়ী দুবরাভকা আকসিক জানিয়েছেন, 'আমাদের সবার এখানে দারুণ লাগে। কোনও শারীরিক সমস্যা নেই। সবাই সবাইকে ভালবাসে, কাজের মধ্যে শুধু শুয়ে থাকতে হবে।'

কিন্তু হঠাৎ এমন অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করার কথা মাথায় এল কেন?

আয়োজকদের একজন বুঝিয়ে বলেছেন ব্যাপারটা। আসলে বাঙালিদের মতোই মন্টেনেগ্রোর বাসিন্দাদের অলস হিসাবে বদনাম ছিল। প্রাথমিকভাবে সেই বিষয়টি নিয়ে মশকরা করতেই শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। তারপর বিষয়টি স্থানীয়দের মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়ায় প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

'প্রচলিত বিশ্বাস ভাঙতে খানিকটা উপহাস হিসেবেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কে সবচেয়ে বেশি সময় শুয়ে থাকতে পারে তা দেখতে চেয়েছিলাম আমরা। এই বছর প্রতিযোগিতায় ২১ জন নাম দিয়েছিলেন, যাঁদের মধ্যে ৭ জন এখনও টিকে রয়েছেন,' জানিয়েছেন উদ্যোক্তাদের একজন। এই ৭ জন ৪৭০ ঘণ্টা ধরে শুয়ে রয়েছেন,' জানিয়েছেন তিনি।

সাধারণত একটি ম্যাপল গাছের তলায় মাদুর পেতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবছর খারাপ আবহাওয়ার কারণে কাঠের তৈরি একটি খামারবাড়িতে শুয়ে পড়ে রয়েছেন প্রতিযোগীরা। যিনি জিতবেন, ভারতীয় মুদ্রায় ৮৮ হাজার টাকা পকেটস্থ করবেন তিনি।

কিম জং এক্সপ্রেস! ফরাসি ওয়াইন আর গলদা চিংড়ি প্যান্ট্রিতে ঠেসে রাশিয়া গেলেন উত্তর কোরিয়ার 'কিং'


```