বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্যদের মধ্যেই কোন্দল রয়েছে, তা প্রমাণ করে দিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী উত্তরণ ভট্টাচার্য।

অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য
শেষ আপডেট: 6 June 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি (Bolpur IC) লিটন হালদারকে (IC Liton Halder) গালিগালাজ করার ৭ দিন পর বৃহস্পতিবার থানায় হাজিরা দিয়েছেন 'অসুস্থ' অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দুপুর সাড়ে ৩ মিনিটের আশপাশে এসডিপিও অফিসে পৌঁছন তিনি। নিজের সাদা গাড়ি না নিয়ে অন্যের কালো ক্রেটা গাড়িতে পিছনের রাস্তা দিয়ে থানায় ঢোকেন কেষ্ট। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও (Anubrata Mondal Advocate)।
এমন পরিস্থিতির মধ্যেই আচমকা ফন্দি ফিকিরের গন্ধ পেলেন কেষ্টর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্যদের মধ্যেই যে কোন্দল রয়েছে, তা প্রমাণ করে দিলেন তিনি। বলেন, কোর কমিটির এক বলিষ্ঠ সদস্য তাঁর কাছে একজনকে পাঠিয়েছিলেন। তিনিই বলেছিলেন, কেষ্টদার সম্পর্কে এই কথাটা বলুন ওই কথাটা বলুন। তাঁর কোথায় "আমি শুনেই তা প্রত্যাখ্যান করেছি। এর জন্য আবার চক্রান্ত করা হচ্ছে।" কিন্তু এই কোর কমিটির প্রভাবশালী সদস্য কে? তা খোলসা করেননি আইনজীবী বিপত্তারণ। স্রেফ এটুকু বলেন, "কোর কমিটির সব সদস্যই প্রভাবশালী।"
গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসিকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।
এদিকে ভাইরাল অডিও কাণ্ডে বোলপুর থানার আইসি (Bolpur IC) আইসি লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পুলিশের নিচুতলার একাংশ কর্মী।