Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পুলিশকে মারল আইনজীবীরা! বারাসত আদালত চত্বরে ধস্তাধস্তি, উত্তেজনায় জখম সাংবাদিকও

বারাসত আদালতের দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়। সোমবার সেই ধৃতদের আদালতে পেশ করার কথা ছিল।

পুলিশকে মারল আইনজীবীরা! বারাসত আদালত চত্বরে ধস্তাধস্তি, উত্তেজনায় জখম সাংবাদিকও

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 September 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে চরম উত্তেজনা ছড়ায় বারাসত আদালত (Barasat Court) চত্বরে। আইনজীবী (Lawyers) ও পুলিশের (Police) মধ্যে ধাক্কাধাক্কি, মারামারির ঘটনা ঘটে। বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। পাশাপাশি খবর করতে গিয়ে আহত হন কয়েকজন সাংবাদিকও (Journalist)।

সম্প্রতি বারাসত আদালতের দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার (Arrest) করা হয়। সোমবার সেই ধৃতদের আদালতে পেশ করার কথা ছিল। তাই আগে থেকেই আদালত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন আইনজীবী। তবে অভিযুক্তরা উপস্থিত হতেই অশান্তি বাড়ে।

আচমকাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আইনজীবীদের একাংশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। তাতে আরও চড়তে থাকে উত্তেজনার পারদ।

চোখের সামনে ঘটে একাধিক ভাঙচুর। অভিযোগ, পুলিশের গাড়ি ও বাইক ভাঙা হয়। আদালতের পাশের থানাকে লক্ষ্য করেও ইটবৃষ্টি চলে। গুরুতর জখম হন এক পুলিশ কর্মী, তাঁর মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। পাশাপাশি ধস্তাধস্তির মাঝে পড়ে আঘাত পান কয়েকজন সাংবাদিকও।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এক সংবাদমাধ্যমে বিজেপি নেতা সজল ঘোষ পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে, নাকি ইচ্ছে করে গোলমাল বাঁধাচ্ছে? মানুষের মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা বাড়ছে।”

অন্যদিকে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, পুলিশ যথেষ্ট সংবেদনশীলভাবে কাজ করছে। কিন্তু আইনজীবীদের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। আইন রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁরা কীভাবে এ রকম করতে পারেন? এই প্রশ্ন তুলেছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদালত চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা অব্যাহত।


```