Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাতে দক্ষিণেশ্বর–কালীঘাটে ভক্তদের কথা ভেবে চলবে বাড়তি ট্রেন! শেষ মেট্রো ক'টায়?

কালীপুজোর রাতে মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য একটাই—“দর্শনার্থীদের সুবিধা, যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা।” তাই দেরি করে মন্দির থেকে ফিরলেও, মেট্রো থাকবে পাশে।

রাতে দক্ষিণেশ্বর–কালীঘাটে ভক্তদের কথা ভেবে চলবে বাড়তি ট্রেন! শেষ মেট্রো ক'টায়?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: শ্যামা মায়ের (Kali Puja) পুজোয় আজ সোমবার কলকাতা-সহ গোটা বাংলায় ধর্মীয় আবেগে টগবগ করছে ভক্তমনে। দক্ষিণেশ্বর ও কালীঘাটে (Dakshineswar-Kalighat) মায়ের দর্শনে লাখো মানুষের ঢল নামবে—এই আগাম আঁচ করেই শহর জুড়ে মেট্রো রেলের ((Kolkata Metro) পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক বিশেষ উদ্যোগ।

সাধারণত যেখানে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে রাত ৯টা ৩৩-এ শেষ মেট্রো ছাড়ে, সেখানে আজ সোমবার সেই পরিষেবা চালু থাকবে রাত ১১টা পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকেও শেষ মেট্রো মিলবে রাত ১০টা ৫১ মিনিটে। হাওড়া-ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো করিডরেও সোমবার রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। 

কালীপুজোর বিশেষ দিনে বাকি তিনটি মেট্রো রুটেও পরিষেবায় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। 

নোয়াপাড়া-বিমানবন্দর: শেষ মেট্রো নোয়াপাড়া থেকে বিকেল ৫:৩৪মিনিটে, বিমানবন্দর থেকে ৫:৫৪ মিনিটে।
জোকা-মাঝেরহাট: শেষ মেট্রো জোকা থেকে ৫:২৮ মিনিটে, মাঝেরহাট থেকে ৫:৪৯ মিনিটে।
কবি সুভাষ-বেলেঘাটা: শেষ পরিষেবা বিকেল ৫:৫৫ মিনিটে।

সূত্রের খবর, দিনভর মেট্রোর সংখ্যা সাধারণ দিনের তুলনায় কিছুটা কমানো হচ্ছে, যাতে রাতের দিকের অতিরিক্ত চাহিদা সামলানো যায়।

কালীপুজোর রাতে মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য একটাই—“দর্শনার্থীদের সুবিধা, যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা।” তাই দেরি করে মন্দির থেকে ফিরলেও, মেট্রো থাকবে পাশে।
 


```