Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, খড়দহে শোরগোল

রাজনীতির আড়ালে অস্ত্রের কারবার?

কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, খড়দহে শোরগোল

ধৃত নইম আলি ওরফে নেপালি।

শেষ আপডেট: 3 June 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: এবার অস্ত্রের (Arms) হদিস মিলল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর (Tmc worker) বাড়ি থেকে। সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খড়দার (Khardha) মৌলনা সেলিম রোডে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।

ধৃতর নাম নইম আলি ওরফে নেপালি। অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কোথা থেকে কীভাবে এই অস্ত্র তার বাড়িতে এলে নইমকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি দেশি পাইপগান, এইট এম এমের চারটে গুলি, .৩৮ এর ৪টি গুলি, ৭.৬২ এমএম এর ৩টি গুলি এবং .৩১৮ নাইট্রো-অ্যামুনেশনের গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কথায়, নইম রাজনীতির সঙ্গে যুক্ত বলেই তাঁরা জানতেন। কিন্তু রাজনীতির আড়ালে অভিযুক্ত যে বেআইনি অস্ত্রের কারবারও ফেঁদে বসেছিল তা তাঁরা জানতেন না। ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় কাউন্সিলরও। ঘনিষ্ঠ মহলে তাঁর দাবি, এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। 
 


```