Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি আনছে রাজ্য, তাজপুর বন্দর নিয়েও সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

ওবিসি সংরক্ষণের আওতায় এবার জাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০টি।

ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি আনছে রাজ্য, তাজপুর বন্দর নিয়েও সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

নবান্ন। ফাইল ছবি।

শেষ আপডেট: 2 June 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে নয়া বিধি (New Rules) তৈরি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করার জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এই সংক্রান্ত খসড়া পেশ করা হয়। বিধানসভার আগামী অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতির এই খসড়া পেশ করা হবে।

রাজ্যের দাবি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা হয়েছে। এদিকে তাজপুর বন্দর (Tajpur port) আদানী গোষ্ঠীকে দেওয়ার জন্য যে টেন্ডার করা হয়েছিল এদিন মন্ত্রিসভার বৈঠকে তা বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রের দাবি। এ ব্যাপারে আগামীদিনে নতুন টেন্ডার ডাকা হবে।

সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'। 

গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল, ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি, তা ঘোষণা করা হয়েছে। ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছিল আদালত।

ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধীদের মামলার জেরে রাজ্যের কয়েক লক্ষ চাকরি আটকে রয়েছে বলে অতীতে একাধিকবার অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই জট কাটাতে এদিন মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল ৬৬ টা জাতি। নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে ৬৪টি করা হল এবং নতুন করে আরও ৭৬টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হল। অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় এবার জাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০টি।


```