Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন, ২৮ জুলাই সেই ঘোষণাকেই রূপ দিলেন বাস্তবে।

শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়

শান্তিনিকেতনের মিছিলে মুখ্যমন্ত্রী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের (Language movement) মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন, ২৮ জুলাই সেই ঘোষণাকেই রূপ দিলেন বাস্তবে। ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বেছে নিলেন কবিগুরুর শান্তিনিকেতনের মাটি (Santiniketan)। 

সোমবার দুপুরে বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার অপমান যাঁরা করছেন, তাঁদের ‘রাজনৈতিক বিসর্জনের’ হুঁশিয়ারিও দিলেন তিনি।

রবিবার সন্ধ্যায় বোলপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সোমবার গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকের পর দুপুর দুটে নাগাদ শুরু হবে তৃণমূল সুপ্রিমোর ভাষা আন্দোলনের পদযাত্রা। 

মিছিলে একেবারে শুরুতেই রয়েছে বিশাল একটি ট্যাবলো—আকারে একখানা বাংলা বই। মাঝখানে সাদা পায়রার মূর্তি, শান্তির প্রতীক। বইয়ের পৃষ্ঠাজুড়ে লেখা, বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে ঘিরে একাধিক স্লোগান: ‘আমরা বাঙালি, বাংলা আমার মা’,
‘ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাবাসী এক হন’, ‘এ লড়াই বাংলার লড়াই’ এবং ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, রাখিব বাঙালির মান’।

ট্যাবলোর চারপাশে রয়েছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, নজরুলের মতো মনীষীদের বড় বড় কাট-আউট। ১২টি জায়ান্ট স্ক্রিন ও ২৮টি অস্থায়ী তোরণে সাজানো পদযাত্রার রুট। মিছিলে রয়েছেন হরিনাম দলের সদস্য, মতুয়া সম্প্রদায়, আদিবাসী সমাজের মানুষ, খেলোয়াড়, ছৌ শিল্পী ও বিশিষ্টজনেরা।

আর এই মিছিলকে কেন্দ্র করে বোলপুর শহরজুড়ে এখন সাজো সাজো রব। বিশেষ করে টুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার দু’পাশ সাজানো হয়েছে বাংলা ভাষার গৌরবগাথায় ও ধর্মনিরপেক্ষতার বার্তায়। মিছিলে বাজছে প্রতুল মুখোপাধ্যায়ের গান, 'বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তির ধনুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ...’। সেই সূত্রে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এবার সাক্ষী বাংলার ‘ভাষা-লড়াই’-এর।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এই পদযাত্রা শুধু ভাষা আন্দোলনের সূচনা নয়, সূত্রপাত হতে চলেছে ২০২৬-এর লক্ষ্যে দলের পরবর্তী রাজনৈতিক রণকৌশলেরও। মিছিল শেষে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাখছে সকলে।


```