Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগে জমি নিলাম ঘিরে সিঁদুরে মেঘ, টাকা ফেরত নিয়ে আশঙ্কায় আমানতকারীরা

পুরসভা দখল করায় নিলামে অনিশ্চয়তা, জমিতে ‘রাতারাতি’ মন্দির গজিয়ে আরও জট

পুজোর আগে জমি নিলাম ঘিরে সিঁদুরে মেঘ, টাকা ফেরত নিয়ে আশঙ্কায় আমানতকারীরা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 September 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে টাকা ফেরতের আশায় দিন গুনছেন আমানতকারীরা। কিন্তু জমি নিলাম ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা।

মালদহ শহরের ইবলিশবাজার থানার অন্তর্গত দুটি জমি— যেগুলি ‘আনেক্স গ্রুপ’ ও ‘ওয়ারিশ গ্রুপ’-এর নামে বাজেয়াপ্ত করা হয়েছিল (Land Auction)— সেই জমির একটির দখল রয়েছে ইংলিশবাজার পুরসভার হাতে, এবং অন্যটিতে রাতারাতি গজিয়ে উঠেছে একটি মন্দির। এমনটাই উঠে এসেছে পরিদর্শনে গিয়ে।

২০১৫ সালে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গঠিত হয়েছিল বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি। বেআইনি অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরানোই ছিল সেই কমিটির লক্ষ্য। বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার।

এই কমিটির সুপারিশে, গত ৫ অগস্ট সেবি নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুটি জমিরই ‘বাস্তব দখল’ সরকারের হাতে নেই। আইনজীবী অরিন্দম দাস আদালতে জমির ছবি ও দখলের প্রমাণ জমা দিয়েছেন।

নিলাম আদৌ সম্ভব?

নিয়ম অনুযায়ী, জমি দখলমুক্ত না হলে তা নিলামে তোলা যায় না। ফলে নিলাম হলেও তা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের উত্তর না মেলাই আমানতকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

তবে বহু প্রতারিত মানুষ এখনও ভরসা রাখছেন আদালতের উপরেই। তাঁদের আশা, বিচারপতি তালুকদারের নেতৃত্বে কোনও না কোনও আইনি পথ বেরোবে— যাতে তাঁরা অন্তত পুজোর মুখে কিছুটা হলেও নিজেদের পাওনা ফেরত পেতে পারেন।
 


```