Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ লক্ষ টাকার কম গৃহঋণে জমি–বাড়ি বাজেয়াপ্ত নয়, সরফেসি খাটবে না: কলকাতা হাইকোর্ট

মামলার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গোলাম সাবির ১৩ লক্ষ টাকার গৃহঋণ নেন একটি হাউসিং ফিনান্স কোম্পানি (এইচএফসি) থেকে। প্রথম কয়েক মাস কিস্তি নিয়মিত জমা পড়লেও পরে তা বন্ধ হয়ে যায়। 

২০ লক্ষ টাকার কম গৃহঋণে জমি–বাড়ি বাজেয়াপ্ত নয়, সরফেসি খাটবে না: কলকাতা হাইকোর্ট

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 December 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: ২০ লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Land and houses cannot be confiscated for home loans of less than Rs 20 lakh)। 

আদালতের (Calcutta High Court) স্পষ্ট মন্তব্য, এই সীমার নীচে থাকা ঋণে সরফেসি আইন প্রয়োগ করা বেআইনি। সংশ্লিষ্ট সংস্থাকে টাকা আদায়ের জন্য আদালতেরই দ্বারস্থ হতে হবে।

মামলার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গোলাম সাবির ১৩ লক্ষ টাকার গৃহঋণ নেন একটি হাউসিং ফিনান্স কোম্পানি (এইচএফসি) থেকে। প্রথম কয়েক মাস কিস্তি নিয়মিত জমা পড়লেও পরে তা বন্ধ হয়ে যায়। এরপরই সরফেসি আইন মেনে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করে সংস্থা।

এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাবির। তাঁর আইনজীবীদের যুক্তি, ২০২০ ও ২০২১ সালে কেন্দ্র ও আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্ক-নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) ২০ লক্ষ টাকার কম ঋণে এমন কঠোর পদক্ষেপ করতে পারে না।

সংস্থার তরফে পাল্টা সওয়াল, এইচএফসি আসলে এনবিএফসি নয়, ফলে ওই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা নয়।

কিন্তু আদালত তা মানেনি। বিচারপতি স্পষ্ট করেন, ২০১৯ সালেই আরবিআই জানিয়েছে—সব হাউসিং ফিনান্স কোম্পানিই কার্যত এনবিএফসি-র আওতাভুক্ত। ফলে একই নিয়ম তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য।

হাইকোর্টের নির্দেশ, সরফেসি আইন মেনে জোর করে সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম নয়, ঋণের টাকা আদায় করতে হলে মামলা করতেই হবে আদালতে।


```