Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে পাক গোলা, নিহত ল্যান্স নায়েক

দ্য ওয়াল ব্যুরো : ৩৭০ ধারা লোপ করার পরে কাশ্মীর যখন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে, ঠিক তখনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। শনিবার গোলার আঘাতে মারা গিয়েছেন ল্যান্স নায়েক সন্দীপ থাপা। সেনাবাহিনী সূত্রে এই খবর জানানো হয়েছে। সে

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে পাক গোলা, নিহত ল্যান্স নায়েক

শেষ আপডেট: 17 August 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো : ৩৭০ ধারা লোপ করার পরে কাশ্মীর যখন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে, ঠিক তখনই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। শনিবার গোলার আঘাতে মারা গিয়েছেন ল্যান্স নায়েক সন্দীপ থাপা। সেনাবাহিনী সূত্রে এই খবর জানানো হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, শনিবার পাকিস্তান রাজৌরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে অবস্থিত ফরওয়ার্ড পোস্ট ও গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাগুলি চালাতে থাকে। মর্টার ও হালকা অস্ত্রশস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়। ভোর সাড়ে ছ'টার সময় গোলাবর্ষণ হয় নৌশেরা সেক্টরে। ভারতীয় সেনাও পালটা জবাব দেয়। গত মাসে জম্মুর পুঞ্চ ও রাজৌরি জেলায় পাকিস্তান গোলাবর্ষণ করে। দুই জওয়ান ও একটি ১০ মাসের শিশু মারা যায়।

```