Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাওড়ায় বেধড়ক মার লালবাজারের গোয়েন্দাকে, গ্রেফতার রেস্তরাঁ মালিক-সহ চার

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতেই মানস রায়-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাওড়ায় বেধড়ক মার লালবাজারের গোয়েন্দাকে, গ্রেফতার রেস্তরাঁ মালিক-সহ চার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 September 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় (Howrah) চাঞ্চল্যকর ঘটনা। মাঝরাতে আবাসনের ভিতরে লালবাজারের (Lalbazar ,Detective) গোয়েন্দা বিভাগের এক অফিসারকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশকর্তা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঘটনায় এক রেস্তরাঁ মালিক (Restaurant Owner)-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।

ঘটনা হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার এসএন গাঙ্গুলি রোডে। মঙ্গলবার ভোরে দু’পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। অভিযোগ, সেই সময় বহিরাগতদের ডেকে এনে লালবাজারের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিতকুমার সিংকে মারধর করা হয়। অভিযোগের আঙুল সরাসরি আবাসনেরই আর এক বাসিন্দা মানস রায়ের দিকে।

আক্রান্ত অফিসারের স্ত্রী জানান, ‘‘মানস রায়ের রেস্তরাঁর কয়েকজন কর্মী আবাসনে থাকে। নিরাপত্তার কারণে তাঁদের পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছিল। সেই নিয়েই বচসা বাঁধে। তার পরেই মানস বাইরে থেকে লোক ডেকে আক্রমণ চালায়। আমাকে পর্যন্ত মারধর করা হয়েছে।’’

অন্যদিকে মানসের পরিবারের দাবি, প্রথমে পুলিশ অফিসারই তাঁদের কর্মীদের মারধর করেছিলেন। মানসের ভাইপো তুহিন রায়ের বক্তব্য, ‘‘কোনও কারণ ছাড়াই আমাদের কর্মীদের উপর হামলা চালান উনি। তার পর থেকেই অশান্তি শুরু হয়।’’

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তার ভিত্তিতেই মানস রায়-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


```