Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০০০ টাকা, ঘোষণা রাজ্য বাজেটে

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০০০ টাকা, ঘোষণা রাজ্য বাজেটে

শেষ আপডেট: 8 February 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হল ১ হাজার টাকা। এবং যাঁরা এতদিন ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা এবার থেকে ১২০০ টাকা ভাতা পাবেন।

ক্ষমতায় আসার পর রাজ্যের মা, বোনেদের স্বার্থে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যের প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা এই প্রকল্পে ভাতা পেয়ে থাকেন। 

এক লপ্তে ৫০০ টাকা থেকে ভাতা ১০০০ টাকা অর্থাৎ ডাবল হয়ে যাওয়ায় মহিলারা অনেকখানি উপকৃত হবেন বলেই মনে করছে রাজ্য। অন্যদিকে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হল ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।

তবে এই বর্ধিত ভাতা পাওয়া যাবে ২০২৪ সালের মে মাস থেকে পাওয়া যাবে। কারণ, এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হল। অর্থাৎ এই বাজেট ১ এপ্রিল থেকে বাস,স্তবায়িত হওয়ার কথা। এজন্য লক্ষ্মীর ভাণ্ডার খাতে সরকারের অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা খরচ হবে। 


```