Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নেটহীন গ্রামে কলেজ পড়ুয়ারাই মাস্টার, হাতে ধরে শেখাচ্ছেন শিশুদের

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন নিকুম্ভ স্যরের ক্লাস। মজার ক্লাস। সেখানে পড়াশোনা হয়, গানবাজনাও হয়, ছবি আঁকাও শেখানো হয়। কোনও বকাবকি নেই, নম্বর তোলার হিড়িক নেই। ঠিক তেমনই ক্লাস হচ্ছে মহারাষ্ট্রের গ্রামে। গল্প নয় সত্যিই। পালঘর জেলার তরলপাড়া আদিব

নেটহীন গ্রামে কলেজ পড়ুয়ারাই মাস্টার, হাতে ধরে শেখাচ্ছেন শিশুদের

শেষ আপডেট: 27 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন নিকুম্ভ স্যরের ক্লাস। মজার ক্লাস। সেখানে পড়াশোনা হয়, গানবাজনাও হয়, ছবি আঁকাও শেখানো হয়। কোনও বকাবকি নেই, নম্বর তোলার হিড়িক নেই। ঠিক তেমনই ক্লাস হচ্ছে মহারাষ্ট্রের গ্রামে। গল্প নয় সত্যিই। পালঘর জেলার তরলপাড়া আদিবাসী গ্রামের বাচ্চাদের এভাবেই পড়াচ্ছেন কলেজ পড়ুয়ারা। গরিব শিশুরা মোবাইল ফোনের টেকনোলজি বোঝে না। অনলাইন ক্লাস অনেক দূরের কথা। দু’বেলা পেট ভরাতেই হিমশিম খেতে হয় বাবা-মায়েদের। ছোটখাটো একটা স্কুল এতদিন চলছিল আদিবাসী গ্রামে। মিড-ডে মিলের টানে ছুটে যেত বাচ্চারা। কিন্তু লকডাউনে সে স্কুলে তালা পড়েছে। কাজেই পড়াশোনা একেবারে বন্ধ। এই অবস্থায় বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে একদল কলেজ পড়ুয়া। লকডাউনের গত কয়েক মাসে লিখতে পড়তে একেবারেই ভুলে গেছে বাচ্চারা, জানিয়েছেন পরশুরাম ভোরে। কলেজে পড়েন। লকডাউনে কলেজও বন্ধ। তাই নিজের পড়াশোনার বাইরে বাচ্চাদেরও পড়াচ্ছেন নিয়ম করে। বললেন, “স্কুল বন্ধ হওয়ার পর থেকে দেখতাম বাচ্চারা গ্রামের রাস্তায় রাস্তায় খেলে বেড়াচ্ছে। গ্রামের স্কুলে অনলাইন ক্লাসের বালাই নেই। তাই যতদিন না স্কুল খুলবে এভাবেই খেলে বেড়াবে বাচ্চারা। অনেকেই লিখতে পড়তে ভুলে গেছে। এমন অবস্থায় তাদের হাত না ধরলে পড়াশোনা ছেড়ে শেষে দিনমজুরি শুরু করে দেবে।” পরশুরাম বলেছেন, গ্রামের কলেজ পড়ুয়ারা মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে। বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। প্রত্যেকেরই কলেজ বন্ধ। তাই সকলে মিলে ঠিক হয়েছে বাচ্চাদের ক্লাস নেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয় ক্লাস। ৬ বছর থেকে ১৫ বছর অবধি ছেলেমেয়েদের পড়ানো হয় এখানে। মারাঠি, ইংরাজি ভাষা শেখে বাচ্চারা। অঙ্ক, বিজ্ঞান সবই পড়ানো হয়। তবে শুধু পড়াশোনা নয়। পরশুরাম বলছেন, বাচ্চাদের আগ্রহ তৈরি করতে পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা শেখানো হয়। গিটার বাজিয়ে শোনান কলেজ পড়ুয়ারা। হইহই করে ক্লাস হয় এখানে। কেউ বকে না বাচ্চাদের, নম্বরের প্রতিযোগিতা নেই। আনন্দ করে পড়াশোনা শেখানো হয়। তাই বাচ্চাদেরও ক্লাসে আসার টান তৈরি হয়েছে। নিয়ম করে সকলে হাজির হয়ে যায় সকালে। একজনই ক্লাস কামাই করে না। পালঘরের ৩৭ শতাংশই আদিবাসী পরিবার। জওহর তালুকের প্রায় ৯০ শতাংশই আদিবাসী সম্প্রদায়। বেশিরভাগ গ্রামই জঙ্গলে ঘেরা। মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করে না এখানে। বেশিরভাগ ঘরেই বিজলি বাতির সুবিধা নেই। ইন্টারনেট অনেক দূরের ব্যাপার। কলেজ পড়ুয়ারা বলছেন, আদিবাসী ঘরের ছেলেমেয়েরা বাবা-মায়ের সঙ্গেই জঙ্গলের কাঠ কেটে বা মজুরি করে পেট চালায়। পড়াশোনার চল নেই। লকডাউনে এই পরিবারগুলোর অবস্থা বিপন্ন। ঠিকমতো খাওয়া জুটছে না অনেকেরই। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সীতা ঘাটাল বলেছেন, গ্রামের কমবয়সী কলেজ পড়ুয়ারা যত্নের সঙ্গে পড়াচ্ছে গরিব বাচ্চাদের। যেহেতু বয়সের ফারাক কম, তাই কলেজ পড়ুয়াদের কাছে অনেক বেশি স্বচ্ছন্দ বাচ্চারা। শুধু পড়ানোই নয়, এই ছেলেমেয়েরা হয়ে উঠেছে গরিব শিশুদের খেলার সঙ্গীও। তাদের সুখ-দুঃখও ভাগ করে নিচ্ছে আপনজনের মতো। ইন্টারনেটের দরকার নেই, মমতা দিয়েই বাচ্চাদের জীবনের পাঠ দিচ্ছে ছোট ছোট শিক্ষক-শিক্ষিকারা।

```