Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

'বলো কী চাও, বলে উধাও...', আসানসোলে দেখা নেই শত্রুঘ্নর, পোস্টার পড়ল তৃণমূলের ‘নিখোঁজ’ সাংসদের নামে

আসানসোলে ছটপুজোর আবহে চাঞ্চল্য! শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পোস্টার— তাতে লেখা, “লাপাতা সাংসদ শত্রুঘ্ন সিনহা কোথায়?”

'বলো কী চাও, বলে উধাও...', আসানসোলে দেখা নেই শত্রুঘ্নর, পোস্টার পড়ল তৃণমূলের ‘নিখোঁজ’ সাংসদের নামে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে ছটপুজোর (Asansol) আবহে চাঞ্চল্য! শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পোস্টার— তাতে লেখা, “লাপাতা সাংসদ শত্রুঘ্ন সিনহা কোথায়?” (Laapata TMC MP) এই পোস্টার (Shatrughan Sinha) ঘিরেই নতুন করে জ্বলে উঠেছে তৃণমূল–বিজেপি (TMC BJP) সংঘাত।

তৃণমূলের দাবি, এই পোস্টার বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ। জেলা তৃণমূল সভাপতি কঞ্চন রায় বলেন, “এই কাজ বিজেপির। রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে না পেরে নোংরা রাজনীতি শুরু করেছে তারা।”

তিনি পাল্টা অভিযোগে বলেন, “আসানসোল লোকসভা (West Bengal News) কেন্দ্রের কুলটি বিধানসভা থেকে বিজেপি বিধায়ক অজয় পড্ডারকেই তো এলাকায় দেখা যায় না। তিনি শুধু ভোটের সময়ই হাজির হন।”

তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের দাবি, পোস্টারবাজি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কিন্তু সেই সঙ্গে সুযোগও হাতছাড়া করেননি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলকে দিয়েছেন এক ‘মাইগ্রান্ট সাংসদ’। ছটপুজোয় যখন বিহার-উত্তরপ্রদেশের মানুষ এখানে পরিবারের সঙ্গে উৎসব করছে, তখন আমাদের সাংসদ কোথায়?”

তিনি আরও বলেন, “যখন এলাকার মানুষ আনন্দে–দুঃখে তাঁর পাশে থাকতে চায়, তখন তিনি উধাও! তাই ভাবছি, ভবানী ভবনে গিয়ে খোঁজ নিতে হবে, আমাদের সাংসদ সেখানে আছেন কি না।”

অগ্নিমিত্রা এখানেই থেমে থাকেননি। কীর্তি আজাদকে নিয়েও কটাক্ষ করেন তিনি, বলেন, “বর্ধমান–দুর্গাপুরের সাংসদও দেখা দেননি, যখন ওড়িশার এক মেয়ে বাংলায় ধর্ষিত হয়েছিল।” স্থানীয়দেরও একাংশের অভিযোগ, ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। অথচ জয়ের পর উধাও।

উল্লেখ্য, গত বর্ষায় আসানসোল বানভাসি হয়েছিল। ডিভিসি নিয়ে মাইথন, পাঞ্চেত, দুর্গাপুরে লাগাতার আন্দোলন করেছে তৃণমূল বিধায়ক, মন্ত্রীরা। তখনও এলাকায় দেখা মেলেনি সাংসদের। আসানসোলে কোনও দুর্গাপুজো উদ্বোধন বা কার্নিভালেও দেখা যায়নি সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। দেখা যায়নি কালীপুজো বা দীপাবলিতে। এবার ছট পুজোতেও নেই তিনি।

শত্রুঘ্ন সিনহা ২০২২ সালে আসানসোল উপনির্বাচনে প্রথম তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন, বিপুল তিন লক্ষ ভোটে হারান বিজেপির অগ্নিমিত্রা পালকে। ২০২৪ সালের লোকসভা ভোটেও ফের জেতেন, তবে এবার ব্যবধান কমে দাঁড়ায় প্রায় ৫০ হাজার ভোটে— প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির এস এস আলুওয়ালিয়া।


```