বলিউড প্রেমীরা বরাবরই পুরনো দিনের গল্পগুলো পড়তে ভালোবাসেন, বিশেষ করে সেইসব প্রেমকাহিনি যেগুলো একসময় তোলপাড় ফেলে দিয়েছিল। এটা তেমনই, শত্রুঘ্ন সিনহা, রীনা রায় এবং পুনম সিনহা’র ত্রিভুজ প্রেমের গল্প।

শত্রুঘ্ন সিনহা, রীনা রায় এবং পুনম সিনহা।
শেষ আপডেট: 9 June 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: বলিউড প্রেমীরা বরাবরই পুরনো দিনের গল্পগুলো পড়তে ভালোবাসেন, বিশেষ করে সেইসব প্রেমকাহিনি যেগুলো একসময় তোলপাড় ফেলে দিয়েছিল। এটা তেমনই, শত্রুঘ্ন সিনহা, রীনা রায় এবং পুনম সিনহা’র ত্রিভুজ প্রেমের গল্প।
সম্প্ সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করতে গিয়ে পাওয়া গেল ‘হাতকড়ি’ ছবির একটি দুর্দান্ত স্টিল। সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শত্রুঘ্ন সিনহা, রীনা রায় এবং পুনম সিনহা। মজার বিষয় হচ্ছে, ছবির প্রযোজক পেহলাজ নিহলানি এই তিন তারকাকে একসঙ্গে আনতে রীতিমতো হিমশিম খেয়েছিলেন।
কারণ? শত্রুঘ্ন এবং রীনা’র প্রেম নিয়ে তখন চলছিল টানাপড়েন। পেহলাজ নিহলানি নিজেই একবার জানিয়েছিলেন যে রীনা রায় ছবিতে অভিনয় করতে রাজি হলেও একসময় ক্ষুব্ধ হয়ে প্রযোজককে জানিয়ে দিয়েছিলেন, ‘আর কোনও ছবিতে আমি কাজ করব না। যদি শত্রুঘ্ন আমাকে বিয়ে না করে, তাহলে আমি ৮ দিনের মধ্যে যে কোনও কারওকে বিয়ে করব!’

পেহলাজ নিহলানি বলেছিলেন, ‘হাতকড়ির পরে আমি চেয়েছিলাম শত্রুঘ্ন, রীনা আর সঞ্জীব কুমারকে নিয়ে আরেকটা ছবি করব ‘আঁধি তুফান’। কিন্তু রীনা সাফ জানিয়ে দিল, ‘তোমার বন্ধুকে বলো, সে সিদ্ধান্ত নিক। যদি সে আমাকে বিয়ে করতে রাজি হয়, তা হলে আমি ছবিতে কাজ করব। আর যদি না হয়, তাহলে ৮ দিনের মধ্যে যাকে-তাকে বিয়ে করে ফেলব!’
অন্যদিকে, ‘দ্য কপিল শর্মা শো’ তে এসে শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম সিনহা তাঁদের প্রেমের কাহিনি ভাগ করে নিয়েছিলেন। পুনম জানিয়েছিলেন, পাটনা থেকে মুম্বাই ফেরার ট্রেনেই তাঁদের প্রথম দেখা। দু’জনেই ছিলেন দুঃখে—পুনম মায়ের বকুনিতে কষ্ট পেয়েছিলেন, আর শত্রুঘ্ন কষ্টে ছিলেন মায়ের থেকে দূরে যেতে হবে বলে।

শত্রুঘ্ন আরও মজার এক গল্প বলেছিলেন যে কীভাবে তার দাদা রাম সিনহা আর পরিচালক এনএন সিপ্পি বিয়ের প্রস্তাব নিয়ে পুনমের বাড়ি গিয়েছিলেন। পুনমের মা প্রথমে এই প্রস্তাব মানতে নারাজ ছিলেন—শত্রুঘ্নকে তার মা একেবারে অপছন্দ করতেন, কারণ তার গায়ের রং ফ্যাকাশে আর মুখে দাগ ছিল। তাছাড়া পুনম তো ছিলেন মিস ইন্ডিয়া! তবে শেষ পর্যন্ত প্রেমই জয়ী হয়, আর বাকিটা তো ইতিহাস!
বলিউডের এই ত্রিকোণ প্রেমের গল্প আজও শোনা যায়—প্রমাণ, ভালোবাসা আর তার জটিলতা কখনোই পুরনো হয় না!