Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

"আর গোলামি নয়", লোকসভায় একক লড়াইয়ে কুড়মিরা

লোকসভা নির্বাচনে এবার এককভাবেই নিজেদের হকের লড়াই লড়তে চলেছেন কুড়মিরা। পুরুলিয়া কেন্দ্র থেকে স্বতন্ত্রভাবে প্রার্থী দিতে চলেছেন তাঁরা। রবিবার ছররা এলাকায় কুড়মিদের একটি জনসভা ছিল। সেখানে থেকে একথা ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত।

"আর গোলামি নয়", লোকসভায় একক লড়াইয়ে কুড়মিরা

শেষ আপডেট: 11 March 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: লোকসভা নির্বাচনে এবার এককভাবেই নিজেদের হকের লড়াই লড়তে চলেছেন কুড়মিরা। পুরুলিয়া কেন্দ্র থেকে স্বতন্ত্রভাবে প্রার্থী দিতে চলেছেন তাঁরা। রবিবার ছররা এলাকায় কুড়মিদের একটি জনসভা ছিল। সেখানে থেকে একথা ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত।

বহু বছর ধরে তাঁদের আদিবাসী তালিকাভুক্ত করার দাবি জানিয়ে আসছে কুড়মি সমাজ। তাঁদের সে দাবি পূরণ হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগেই একই দাবিতে আন্দোলনে নেমেছিলেন কুড়মিরা। তখন তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন ভোটের ময়দানে সরাসরি লড়বেন না। সামাজিক সংগঠন হিসাবে কাজ করবেন। এবারের লোকসভা নির্বাচনে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তাঁরা। জঙ্গলমহলের চারটি আসনে কুড়মিরা প্রার্থী দেবেন। ঝাড়খণ্ডের একাধিক আসনেও লড়বেন। তবে ওড়িশায় ভোট বয়কটের ডাক দিয়েছে তাঁরা। ছররা এলাকায় শুক্রবার থেকে বৈঠক চলছিল। পরে রবিবার বিকেলে একটি জনসমাবেশ হয়। সেখানেই আসন্ন নির্বাচনে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেন অজিত মাহাত। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিতবাবু বলেন, "আগামী লোকসভা নির্বাচনে আমাদের সবচেয়ে বড় টার্গেট পুরুলিয়া। তবে আমরা সব জায়গায় লড়ার জন্য কথা বলেছি। আমরা আর কারও গোলামি করব না। পার্টির চেয়ে জাতি বড়।" 

এরপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুড়মি সংগঠনের প্রধান। তিনি বলেন, "যেদিন আমাদের উপর হামলা হল সেদিন কোথায় গেছিলেন মুখ্যমন্ত্রী? কেন আমাদের আলোচনার জন্য  ডাকলেন না? যদি ডাকতেন, তাহলে আলোচনা করতাম।" অজিতবাবুর দাবি, ওই ঘটনার পরে তাঁদের কাছে কোনও ‘কমেন্ট জাস্টফিকেশন’ পাঠান হয়নি। ‘মিথ্যে’ কথা বলা হচ্ছে।


```