Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

স্যালাইন কাণ্ডে আরজি করের আন্দোলনকারীরা জড়িত থাকতে পারেন! সন্দেহ করছেন কুণাল

ক্ষমার অযোগ্য অপরাধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে কুণাল ঘোষ নিশানা করেছেন জুনিয়র ডাক্তারদের একাংশকে। 

স্যালাইন কাণ্ডে আরজি করের আন্দোলনকারীরা জড়িত থাকতে পারেন! সন্দেহ করছেন কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 13 January 2025 20:37

দ্য ওয়াল ব্যুরো: স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই ঘটনা সরকারের গাফিলতিতে হয়েছে। ক্ষমার অযোগ্য অপরাধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে কুণাল ঘোষ নিশানা করেছেন জুনিয়র ডাক্তারদের একাংশকে। 

আরজি কর কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ! এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের আর্জিও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, মেদিনীপুর হাসপাতালের কোনও বিভাগের ক্ষতি হয়নি গাইনি বিভাগ ছাড়া। আবার সব মহিলা রোগীর ক্ষতি হয়নি, একটি বিশেষ ইউনিটের প্রসূতিদের হয়েছে। কীভাবে এটা সম্ভব, বিশেষ কেউ এই ঘটনার পিছনে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। 

কুণালের আরও বক্তব্য, আরজি কর আন্দোলনে এই হাসপাতালের কোনও উচ্চপদস্থ আধিকারিক বা কোনও ডাক্তার জড়িত ছিলেন কিনা তাও স্পষ্ট করে দেখা উচিত। তিনি সন্দেহ করছেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে আবার। আন্দোলন করে হয়নি, এবার অন্য কিছু চেষ্টা করা হচ্ছে। 

প্রসঙ্গত, মেদিনীপুরের হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কার্যত ‘গাফিলতি’র কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিষিদ্ধ স্যালাইন কেন ব্যবহার করা হচ্ছিল। যদিও এ ব্যাপারে এখনও স্পষ্টত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি রাজ্যের তরফে। জুনিয়র চিকিৎসদের একাংশও এই প্রশ্নটাই তুলছে। কেন ওই স্যালাইন ব্যবহার করা হচ্ছিল, তার জবাব চাইছে তাঁরাও। 

স্যালাইন কাণ্ডে প্রাথমিক রিপোর্টে স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি অনুমান করেছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই প্রসূতিদের অসুস্থতার কারণ। সবটা নিশ্চিত হতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।


```