Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যৌনকর্মীর ৬ বছরের মেয়েকে কুমারী রূপে পুজো করা হল খড়দহের কুন্ডু বাড়িতে

খড়দহের ঐতিহ্যশালী কুন্ডু বাড়িতে এবার পতিতালয় থেকে নিয়ে আসা এক যৌনকর্মীর ছোট্ট ছয় বছরের এক কুমারী কন্যাকে দেবী মহামায়া রূপে পুজো করা হল। এমন উদ্যোগে সারা পড়ল এলাকায়। 

যৌনকর্মীর ৬ বছরের মেয়েকে কুমারী রূপে পুজো করা হল খড়দহের কুন্ডু বাড়িতে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 1 October 2025 14:00

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর 

যৌনকর্মীর কন্যাকে কুমারী রূপে পুজো করা হল খড়দহের কুন্ডু বাড়িতে। এমন অভিনব উদ্যোগে দারুণ খুশি যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্যরা।

বুধবার মহা অষ্টমীতে কুমারী পুজো হয়েছে বেলুড় মঠ সব বেশ কিছু বনেদি বাড়িতে। ছোট্ট কোনও মেয়েকে দেবীরূপে আরাধনা করা হয় ঐতিহ্যের এই কুমারী পুজোয়। তবে প্রথাগতভাবে দেবী রূপে যাদের পুজো করা হয় বেশির ভাগ ব্রাহ্মণ ঘরের কন্যা। উচ্চবংশের কোনও কুমারী কন্যাকেও দেবী রূপে পুজো করা হয়। তবে এবার উলটপুরাণ ব্যারাকপুর শিল্পাঞ্চলের খড়দহে।

 

খড়দহের ঐতিহ্যশালী কুন্ডু বাড়িতে এবার পতিতালয় থেকে নিয়ে আসা এক যৌনকর্মীর ছোট্ট ছয় বছরের এক কুমারী কন্যাকে দেবী মহামায়া রূপে পুজো করা হল। এমন উদ্যোগে সারা পড়ল এলাকায়। আর এই পদক্ষেপ করার জন্য উচ্ছ্বসিত সোনাগাছির যৌন কর্মীদের নিয়ে কাজ করে চলা উমা স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা। যৌনকর্মীদের সন্তানদের পড়াশোনা করিয়ে তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে কাজ করে চলেছে এই সংস্থা।

সংস্থার সম্পাদক নমিতা উমা নিজে এদিন কুন্ডু বাড়িতে অনুষ্ঠিত কুমারী পুজোতে উপস্থিত হন । তিনি জানান, কুন্ডু বাড়ির দুই বৃদ্ধা যারা এই পুজোর উদ্যোক্তা, তারা নিজেরা সোনাগাছি গিয়ে যৌনকর্মীর কন্যাসন্তানকে কুমারী রূপে নিজেদের বাড়িতে পুজো করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন,‘‘ওঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওখানে গিয়ে পছন্দ মতো কন্যাকে কুমারী হিসেবে নির্বাচিত করে আসেন। অষ্টমীর দিন সেই কন্যাকেই মা দুর্গার সামনে বসিয়ে পুজো করা হল।’’

যৌনকর্মী এবং তাঁদের সন্তানরা কেউ ঘৃণার পাত্র নয় সেটা সকলের কাছে প্রচার করতে সাধারণ মানুষ যাতে আরও এমন কাজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, তার আবেদন করেন এই সংস্থার সদস্যরা। এদিকে এমন উদ্যোগ নিতে পেরে খুশি কুণ্ডুবাড়ির প্রবীণ সদস্যারাও।


```