Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কোন্নগরে দুই প্রোমোটারের তুমুল ঝগড়া, মারামারি! হাসপাতালে ভর্তি একজন, তদন্তে পুলিশ

অরূপ ঘোষ, বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য তিনজন পার্টনারশিপে প্রোমোটিংয়ের ব্যবসা শুরু করেন। সম্প্রতি কোন্নগর ২৪ পল্লী এলাকায় তিনজন মিলে একটি আবাসন নির্মাণের কাজও শুরু করেন। সেই কাজ ঘিরেই জন্ম নেয় পারস্পরিক অবিশ্বাস ও দোষারোপ।

কোন্নগরে দুই প্রোমোটারের তুমুল ঝগড়া, মারামারি! হাসপাতালে ভর্তি একজন, তদন্তে পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 July 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো: ব্যবসার পার্টনারদের নিজেদের মধ্যে বিবাদ, মারপিটের জেরে আক্রান্ত প্রোমোটার ও তাঁর জামাইবাবু। কোন্নগরের এই ঘটনায় ভাইরাল হয়েছে মারামারির সেই ভিডিও।

জানা গেছে, অরূপ ঘোষ, বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য তিনজন পার্টনারশিপে প্রোমোটিংয়ের ব্যবসা শুরু করেন। সম্প্রতি কোন্নগর ২৪ পল্লী এলাকায় তিনজন মিলে একটি আবাসন নির্মাণের কাজও শুরু করেন। সেই কাজ ঘিরেই জন্ম নেয় পারস্পরিক অবিশ্বাস ও দোষারোপ।

সূত্রের খবর, বিজয় ও প্রদীপের অভিযোগ, তাঁদের ব্যবসায় অরূপ সময় দেন না আবার তাঁদের অবিশ্বাসও করেন। এদিকে অরূপের দিদির অভিযোগ, এই ব্যবসায় ৪২ লক্ষ টাকা তাঁরাই দিয়েছেন। তার পরেও বিজয় ও প্রদীপ নির্মাণ সামগ্রী কিনে ঠিকমতো হিসেব দেন না অরূপকে, যা হোক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে।

এর পরে ২৪ তারিখ সন্ধেয় অরূপ ঘোষ তাঁর জামাইবাবু অরিজিৎ বসুকে নিয়ে বকুলতলার অফিসে যান হিসেব বুঝতে। অভিযোগ, সেখানেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে অরূপের দিদি প্রিয়াঙ্কা বসু ও তাঁর পরিবার সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অরিজিৎ বসুর পরিবার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের নামে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে অরিজিৎ বসু কোন্নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিজয় দাসের দাবি, তাঁরা মারধর করেননি, উল্টে অরূপ ও তাঁর জামাইবাবু তাঁদের উপর চড়াও হয়ে মারধর করেছেন। সব ছবি তাঁরা মোবাইলে তুলে রেখেছেন বলেও জানিয়েছেন পুলিশকে।


```