Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

যুবভারতী স্টেডিয়াম কাণ্ডের জের! মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ পুলিশের

সেই ঘটনার রেশেই কি এ বার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এই কড়াকড়ি, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

যুবভারতী স্টেডিয়াম কাণ্ডের জের! মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ পুলিশের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 December 2025 15:45

সঞ্জু সুর

এ বার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ করল পুলিশ (Police ban entry of water bottles to CM's event)! শুধু তাই নয়, সংবাদমাধ্যমের কর্মীদেরও ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হল না। বুধবার নেতাজি ইন্ডোরে (Netaji Indore) কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই পুলিশের এই কড়াকড়ি চোখে পড়ে।

প্রসঙ্গত, গত শনিবার যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি সামনে আসে (Yuva Bharati Stadium incident)। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন লিওনেল মেসি। তার পর গ্যালারি থেকে একের পর এক জলের বোতল ছুটে আসে মাঠে। সেই ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল, স্টেডিয়ামে জলের বোতল নিয়ে কী ভাবে ঢুকতে পারলেন দর্শকরা? সেই ঘটনার রেশেই কি এ বার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এই কড়াকড়ি, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

যদিও পুলিশ প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। পুলিশের বক্তব্য, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে জলের বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই।

উদ্যোক্তাদের দাবি, এ দিনের অনুষ্ঠানে রাজ্যের ছোট, মাঝারি ও বড় মিলিয়ে প্রায় ১২ হাজার ব্যবসায়ী অংশ নিতে পারেন। অনুষ্ঠানে ঢোকার সময় দেখা যায়, পুলিশ স্পষ্ট জানিয়ে দিচ্ছে, জলের বোতল বা ব্যাগ নিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করা যাবে না। সেই জন্য স্টেডিয়ামের বাইরে একটি আলাদা ঘরও নির্দিষ্ট করা হয়, যেখানে ব্যাগ রেখে ভিতরে ঢুকতে হচ্ছে।

এমনকী, এত দিন স্টেডিয়ামের ভিতরে সাংবাদিকদের নির্দিষ্ট স্থানে যে ভাবে জলের বোতল রাখা হত, এ দিন তা-ও দেওয়া হয়নি। বদলে রাখা হয়েছে জলের ড্রাম ও প্লাস্টিকের গ্লাস।

যদিও মুখ্যমন্ত্রীর বহু অনুষ্ঠানে আগেও ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল, তবে জলের বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারির বিষয়টি সকলের নজর কেড়েছে। সব মিলিয়ে নেতাজি ইন্ডোরে এ দিন জলের বোতল পুরোপুরি নিষিদ্ধ। পুলিশের দাবি, শুধুই নিরাপত্তার কারণে এই কড়া সিদ্ধান্ত।


```