Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইকো পার্কে মাছ ধরলেন মহিলারা, সর্বভারতীয় 'লেডি অ্যাংলার্স' প্রতিযোগিতায় এগিয়ে বাংলা

এটাই ভারতের একমাত্র সর্বভারতীয় মহিলা ফিশিং প্রতিযোগিতা (Fishing Competition)

ইকো পার্কে মাছ ধরলেন মহিলারা, সর্বভারতীয় 'লেডি অ্যাংলার্স' প্রতিযোগিতায় এগিয়ে বাংলা

বং অ্যাংলার্স লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন ২০২৫

প্রিয়া ধর

শেষ আপডেট: 16 December 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: নিউ টাউনের ইকো পার্কে (Eco Park) সাফল্যের সঙ্গে সম্পন্ন ‘বং অ্যাংলার্স লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশন ২০২৫’। মহিলাদের খেলার দুনিয়ায় নিয়ে আসতে এই প্রতিযোগিতা আরও একবার উল্লেখযোগ্য নজির গড়ল। উদ্যোক্তরা বলছেন, এটাই ভারতের একমাত্র সর্বভারতীয় মহিলা ফিশিং প্রতিযোগিতা (Fishing Competition)।

এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণটি আয়োজন করে বং অ্যাংলার্স ও এস কে জাহাঙ্গির। সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া গেম ফিশিং অ্যাসোসিয়েশন (AIGFA) এবং ওয়াইল্ড আর্থ ফাউন্ডেশন। পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল স্পোর্ট ফিশিংয়ের মাধ্যমে মহিলাদের আউটডোর স্পোর্টসে আরও বেশি করে যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা অ্যাংলারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর। সম্পূর্ণভাবে ‘ক্যাচ অ্যান্ড রিলিজ’ নীতি মেনে মাছ ধরা হয় এবং ছেড়েও দেওয়া হয়, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং প্রকৃতির কোনও ক্ষতি না হয়। প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে অ্যাংলিং কিট, খাবার ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়। এটি একটি শতভাগ নন-প্রফিট উদ্যোগ হওয়ায় কোনও অংশগ্রহণ মূল্য নেওয়া হয়নি। স্বেচ্ছাসেবী স্পনসর ও দাতাদের সহযোগিতায় সমস্ত খরচ বহন করা হয়।

প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ওজনের মাছ ধরার বিভাগে প্রথম স্থান অধিকার করেন রানু মণ্ডল, দ্বিতীয় হন ডা. অঞ্জনা সানা এবং তৃতীয় স্থান পান প্রমিলা পিটার। সবচেয়ে  বেশি মাছ ধরার বিভাগে প্রথম হন অনুশ্রী মুখোপাধ্যায়। মিক্সড স্পিসিস বিভাগে সেরা নির্বাচিত হন আরাধ্যা মণ্ডল। সবচেয়ে কমবয়সি অ্যাংলার হিসেবে সম্মানিত হন দিশিতা পাত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIGFA-র প্রতিনিধিরা, বিশিষ্ট অতিথি, স্পনসর ও দেশের বিভিন্ন প্রান্তের অ্যাংলিং কমিউনিটির সদস্যরা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল মহিলাকে AIGFA প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং বং অ্যাংলার্সের প্রোপ্রাইটরের স্বাক্ষরিত শংসাপত্র প্রদান করা হয়।

বং অ্যাংলার্সের পক্ষ থেকে মেজরক্র্যাফট, শিমানো, ওকুমা, পেলাজিক ট্রাইব, হিলস টু ওশানস, রাই ফিশিং, নিউ কান্তো ব্রোস, স্বাক্ষর খেলা, রয় জেমস, পিআরসি সহ সমস্ত স্পনসর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বং অ্যাংলার্সের প্রোপ্রাইটর অয়ন মুখার্জি বলেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র মাছ ধরার মধ্যেই আটকে নেই, এটি মহিলাদের স্বনির্ভর, পরিবেশ সচেতনতা এবং সমাজকে একসূত্রে বাঁধার একটি প্রয়াস। কোওয়া ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার অরুণাভ সান্নিগ্রাহী জানান, এই প্রতিযোগিতা প্রমাণ করে দিয়েছে যে স্পোর্ট ফিশিং একসঙ্গে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে। কলকাতা থেকে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে দেশজুড়ে মহিলাদের স্পোর্ট ফিশিংয়ের ক্ষেত্রে নতুন পথ দেখাবে বলেই মনে করছেন আয়োজকেরা।


```