Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গড়ফায় যুবতীর রহস্য মৃত্যু, লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মিলল দেহ

হামেশাই মদ্যপান করতেন। সেই কারণেই শারীরিক অসুস্থতা থেকেই প্রাণহানি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবতীর সঙ্গীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। 

গড়ফায় যুবতীর রহস্য মৃত্যু, লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মিলল দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 November 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ফের রহস্যমৃত্যুর ঘটনা। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে দেহ মিলল। প্রত্যক্ষদর্শীরা বলছে, অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের ভিতরে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় যুবতীকে। দাবি সঙ্গীর মায়ের। থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। যুবতীর সঙ্গে তাঁর বোনও ফ্ল্যাটে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন। এরপর মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে কোনওভাবে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী।

নিহত যুবতীর নাম মধুরিমা রায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। ওই পার্টিতেই যোগ দিয়েছিলেন তিনি। তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে জানান। 

হামেশাই মদ্যপান করতেন। সেই কারণেই শারীরিক অসুস্থতা থেকেই প্রাণহানি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবতীর সঙ্গীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। 


```