Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাইক-ডিজে থামাতে বলার কে, পর্ণশ্রীতে মেরে নাক ফাটিয়ে দিল পাড়ার ছেলেরা

অভিযোগ, ছেলেটিও বাবাকে বাঁচাতে এলে তাঁকে টেনে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করা হয়। কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে বাড়িতে ফেরেন।

মাইক-ডিজে থামাতে বলার কে, পর্ণশ্রীতে মেরে নাক ফাটিয়ে দিল পাড়ার ছেলেরা

নাক ফেটে গেল স্থানীয় বাসিন্দার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 October 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো (Kali Puja) কেটে গেলেও শব্দবাজি ও ডিজে-তাণ্ডব (DJ Fire Crackers) থামেনি পর্ণশ্রী (Parnasree) গভর্নমেন্ট কোয়ার্টারে। বুধবার গভীর রাতে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক দম্পতি। অভিযোগ, স্বামীকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয়, আর স্ত্রীর উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে অভিযুক্তরা।

আবাসিকদের অভিযোগ, বুধবার রাত প্রায় ১টা নাগাদ পর্ণশ্রী লেকের সামনে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল এবং শব্দবাজি ফাটানো হচ্ছিল। সেই সময় কল্লোল সেন শর্মা নামে এক বাসিন্দার স্ত্রী বাড়ির বাইরে এসে শব্দ কমাতে অনুরোধ করলে, কয়েকজন ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে শুরু করে। এরপর কল্লোলবাবু প্রতিবাদ জানালে, তাঁকে ঘিরে ধরে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ। মারধরের ফলে তাঁর নাক ফেটে যায়।

অভিযোগ, ছেলেটিও বাবাকে বাঁচাতে এলে তাঁকে টেনে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করা হয়। কোনওরকমে তাঁরা সেখান থেকে পালিয়ে বাড়িতে ফেরেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালীপুজোর পর থেকেই রাতভর ডিজে এবং শব্দবাজির উৎপাত চলছে। প্রায় ২০০০ ঠাকুরের বিসর্জন হয় পর্ণশ্রী লেকে, আর সেই সঙ্গে চলে বাজির ধুম। রাত গভীর হলে পুলিশি টহলও কমে যায় বলে অভিযোগ, ফলে বেপরোয়া ভাবে বাজি ও ডিজে বাজানো অব্যাহত থাকে।

আবাসিকদের দাবি, “রাতভর শব্দ দূষণে ঘুম নেই। বারণ করলেও কেউ শোনে না। পুলিশও কোনও তাপ-উত্তাপ দেখায়নি। এই পরিস্থিতি থেকে মুক্তি চাই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কালীপুজোর (Kali Puja) রাতে মধ্যরাতের বাজির তাণ্ডবে (Fire Crackers) থমথমে ভবানীপুর (Bhawanipore)। অসুস্থ এক বৃদ্ধা প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন। অভিযুক্ত এলাকারই পাঁচ যুবক। ঘটনার তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipore PS)।

ঘটনা ৪বি, আশুতোষ মুখার্জি রোডের। সেখানকার বাসিন্দা অনুপমা চৌধুরী অভিযোগ করেছেন, কালীপুজোর দিন রাত দেড়টা নাগাদ এলাকার কিছু যুবক লাগাতার বাজি ফাটাচ্ছিল। তাঁর কথায়, “হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ঘর ভর্তি ধোঁয়া, শ্বাস নিতে পারছিলাম না। নীচে নেমে অনুরোধ করতেই ওরা উল্টে আমাকে ধরে মারধর করে।” বৃদ্ধার দাবি, সেই সময় তাঁর ভাইও আক্রান্ত হন।


```