Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

কলকাতার কোন চার রুটে ট্রাম চলবে? হাইকোর্টে তাড়াতাড়ি হলফনামা দেবে রাজ্য

শহরের কোথায় কোথায় ট্রাম চলবে সে নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠক হয়।

কলকাতার কোন চার রুটে ট্রাম চলবে? হাইকোর্টে তাড়াতাড়ি হলফনামা দেবে রাজ্য

শেষ আপডেট: 16 December 2023 17:22

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শুধু চার রুটেই ট্রাম চালানো সম্ভব। কলকাতা হাইকোর্টকে হলফনামা দিতে চলেছে রাজ্য সরকার। যে চার রুটে ট্রাম চালাতে চায় সরকার সেগুলি হল-- বালিগঞ্জ-টালিগঞ্জ, গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড। শহরের বাকি কোথাও ট্রাম চালানোর পক্ষপাতী নয় প্রশাসন।

শহরের কোথায় কোথায় ট্রাম চলবে সে নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠক হয়। তার পরেই শহরের যে চার রুটে ট্রাম চলবে তা জানান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ সচিব সৌমিত্র মোহন, কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

এখন শহরের অনেক রাস্তায় ট্রাম চলাচল বন্ধ। অনেক রাস্তায় রুট বন্ধ হয়ে গেলেও ট্রাম লাইন সরানো হয়নি। আদালতে মামলার কারণে সেইসব লাইন সরানো যাচ্ছে না। ফলে সেখানে দুর্ঘটনা ঘটছে বলে দাবি। বৈঠকের পরে মেয়র জানান, বাস্তব সমস্যাগুলো আদালতে জানাবে সরকার। সম্ভাব্য যেসব রুটে ট্রাম চালানো সম্ভব তাও জানানো হবে।

ট্রাম কলকাতার ঐতিহ্য শুধু নয়, নস্টালজিয়াও। ভারতের আর কোনও শহরে ট্রাম চলে না। আর সেই ট্রামই যেন এখন ফেয়ারওয়েলের অপেক্ষায়। দেড়শো বছর ধরে শহরের ‘ঐতিহ্য’ হয়ে থেকে গেলেও ‘হেরিটেজ’ তকমা জোটেনি তার। তবে হেরিটেজ-তিলক প্রাপ্তির জন্য অপেক্ষা করতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের রাজপথে ট্রামকে বাঁচিয়ে রাখাই তাঁর লক্ষ্য। তাই পুরনো ট্রামকে নতুন সাজে আরও  সুন্দর, আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন তিনি।

ধর্মতলা-খিদিরপুর রুটটি হেরিটেজ রুট। এখান দিয়েই ১৯০২ সালের ২৭ মার্চ কলকাতায় প্রথম বিদ্যুৎচালিত ট্রাম পরিষেবার সূচনা হয়। তবে এই রুট এখন বন্ধ আছে। আগামীদিনে এই রুটে ট্রাম চলানো হবে বলে জানিয়েছে সরকার। পাশাপাশি ধর্মতলা থেকে ভিক্টোরিয়া অবধিও ট্রাম চালানো হতে পারে বলে শোনা যাচ্ছে। ভিক্টোরিয়ার সামনে তৈরি হচ্ছে ট্রামের জন্য ট্যুরিস্ট প্ল্যাটফর্ম। 


```