Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যাদবপুরে সেদিন ঠিক কী ঘটেছিল? ইন্দ্রানুজের চোট নিয়ে এবার ব্রাত্য বসুর বয়ান নিল লালবাজার

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, যদি সত্যিই গাড়ির টায়ার কারও চোখের ওপর দিয়ে যায়, তবে নাক, কপাল এবং গালের হাড় ভাঙার কথা। কিন্তু ইন্দ্রানুজের কেবল চোখেই আঘাত লেগেছে, ফলে এই অভিযোগকে তিনি বিরাট প্রশ্নের মুখে ফেলেন।

যাদবপুরে সেদিন ঠিক কী ঘটেছিল? ইন্দ্রানুজের চোট নিয়ে এবার ব্রাত্য বসুর বয়ান নিল লালবাজার

ব্রাত্য বসু (ছবি- গুগল)

শেষ আপডেট: 11 March 2025 22:23

দ্য ওয়াল ব্যুরো: ওয়েবকুপার সভা চলাকালীন ১ মার্চ ঝামেলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জখম হন দুই ছাত্র। অভিনব বসু ও ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের চোখে আঘাত লাগে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় তিনি চোট পান বলে অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগ ও ব্যাখ্যা দেওয়া হয় শাসক দলের তরফে। বর্তমানে ইন্দ্রানুজ স্থিতিশীল। এরই মাঝে এবার শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার।   

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, যদি সত্যিই গাড়ির টায়ার কারও চোখের ওপর দিয়ে যায়, তবে নাক, কপাল এবং গালের হাড় ভাঙার কথা। কিন্তু ইন্দ্রানুজের কেবল চোখেই আঘাত লেগেছে, ফলে এই অভিযোগকে তিনি বিরাট প্রশ্নের মুখে ফেলেন।

তবে, জখম ছাত্র ইন্দ্রানুজ রায় জানান, তিনি বারবার গাড়ির গতি কমানোর অনুরোধ করলেও তা শোনা হয়নি। তার পরিবারও তৃণমূলের দাবিকে নস্যাৎ করে বলেছে, এটা কোনও ‘ফাইন কাট’ নয়, বরং ভারী কোনও কিছুর ধাক্কায় চোখের পাশের অংশ থেঁতলে গেছে। চিকিৎসকরাও জানিয়েছেন, এমন ধরনের আঘাত সাধারণত কোনও ভারী বস্তু ধাক্কা মারলেই হয়।

এই ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জখম ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে দুঃখপ্রকাশ করেন। পাশে থাকার আশ্বাসও দেন। কিন্তু তৃণমূল ছাত্র ও তাঁর পরিবারের দাবি খারিজ করতে নানা যুক্তি দেয়।

কোনটা ঠিক, কোনটা ভুল তা তদন্ত সাপেক্ষ। সেই তদন্ত এগোতেই লালবাজারের তরফে এবার বয়ান রেকর্ড করা হল ব্রাত্য বসুর।


```