Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাকি ৩৯ প্রার্থীর নাম নিয়ে আজ চূড়ান্ত বৈঠক দিল্লিতে! স্ত্রী রিঙ্কু কি টিকিট পাবেন? দিলীপ বললেন...

এখনও ৩৯ আসনের প্রার্থী তালিকা বাকি রয়েছে বিজেপির। তা নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে এক্তিউ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হতে পারে।

বাকি ৩৯ প্রার্থীর নাম নিয়ে আজ চূড়ান্ত বৈঠক দিল্লিতে! স্ত্রী রিঙ্কু কি টিকিট পাবেন? দিলীপ বললেন...

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) ঘোষণার পর দু'দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। কিন্তু কোনওটিতেই নাম নেই বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar), এনিয়ে ক্ষোভও প্রকাশ পেয়েছে তাঁর।

এখনও ৩৯ আসনের প্রার্থী তালিকা বাকি রয়েছে বিজেপির (BJP Candidate List)। তা নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হতে পারে। সেখানে কি স্ত্রীর নাম থাকতে পারে, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি বলেন, "দলের প্রত্যেক কর্মীর অধিকার আছে নিজের দাবি জানানোর। হাজার হাজার লোক টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন, তিনিও (রিঙ্কু) করেছিলেন, এবার দল দেবে কি দেবে না দল ঠিক করবে। অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন, কেউ পাননি।"

রেড রোড থেকে মমতার এসআইআর আক্রমণ নিয়ে

শনিবার ইদের সকালে রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে ইদের শুভেচ্ছাবার্তার পাশাপাশি এসআইআর (SIR) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, ছিলেন মুখ্যমন্ত্রীর নিশানায়। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধার্মিক জায়গা থেকে রাজনীতির কথা বলেন, আর রাজনীতির মঞ্চ থেকে ধার্মিক কথা বলেন, কিন্তু যেভাবে উনি মুসুলমান সম্প্রদায়কে আলাদা করছেন, ওঁর পুরনো রাজনীতি ফেল হয়ে যাচ্ছে!'

আগামী সপ্তাহে রাজ্যে নীতিন নবীন

রাজ্যে ভোট ঘোষণার (West Bengal Election) পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে তৎপরতা বাড়াচ্ছেন। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। দিলীপ ঘোষ জানিয়েছেন, ২৪ তারিখ মিটিং আছে, সমস্ত প্রার্থীদের ডাকা হয়েছে, আমিও যাব। এটা নির্বাচনের সময় সিস্টেম মেনেই হচ্ছে।'

প্রার্থী ঘিরে অসন্তোষ

ভোট ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূল, বিজেপির কর্মী-সমর্থকরা দিকে দিকে অসন্তোষ জানাচ্ছেন। বিক্ষোভ, ভাঙচুরও হয়েছে। এনিয়ে বিজেপি নেতা বলেন, "যেখানে জেতার সম্ভাবনা বেশি থাকে, সেখানে এই ধরনের সমস্যা বেশি হয়।" তাঁর কটাক্ষ, "তৃণমূল, বিজেপি বিক্ষোভ করছে, কিন্তু সিপিএম, কংগ্রেসের এসব হয় না, কারণ তাদের লোক, জেতার সম্ভাবনা নেই।" তবে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে দিলীপ বলেন, "দু'দিন এই বিক্ষোভ-রাগ হয়, আবার সকলে মিলে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য লেগে পড়েন।"

বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হতে চেয়ে ড্রপ বক্সে আবেদন জমা দিয়েছিলেন রিঙ্কু মজুমদার। কিন্তু দুটি প্রার্থী তালিকায় নাম ছিল না তাঁর। এরপরই ক্ষোভ প্রকাশ করেন  দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার।

বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার নাম না করে তাঁর অভিযোগ, 'যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।" তিনি আরও বলেন, "দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই রাজনীতিতে তাঁর নিজস্ব একটা পরিচয় আছে। তিনি বহু বছর ধরে সংগঠনের সঙ্গে যুক্ত।" 


```