Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather: ফের কলকাতায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির নীচে, বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রাজ্যজুড়ে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমায় কিছুটা কুয়াশা কমতে পারে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলায়  ঘন কুয়াশা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। 

Weather: ফের কলকাতায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির নীচে, বছর শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রাজ্যজুড়ে

আবহাওয়া

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 December 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে থেকেই শীতের দাপট বাড়তে শুরু করেছে রাজ্যজুড়ে (Winter in Bengal)। ডিসেম্বরের মাঝামাঝি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কমার প্রবণতা কিছুদিন থেমে থাকলেও এখন সেই বাধা কেটে গিয়েছে। ফলে ফের নামতে শুরু করেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণ ও উত্তর, উভয়বঙ্গেই শীত আরও জাঁকিয়ে পড়বে (Weather Forecast)। বড়দিনের পর তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীত জোরালো হলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে সেই পতনে সাময়িক বিরতি এসেছিল। তবে বর্তমানে সেই প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় তাপমাত্রা ফের নিম্নমুখী। আগামী দু’-তিন দিনে আবহাওয়ায় কোনও উষ্ণতার ইঙ্গিত নেই। বরং দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। কলকাতাতেও ঠান্ডা স্পষ্ট বেড়েছে (Kolkata Weather)।

বুধবার সকাল থেকেই শহরে শীতের অনুভূতি পাওয়া গেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের পর শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমায় কিছুটা কুয়াশা কমতে পারে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলায়  ঘন কুয়াশা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। দিনের বেলায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও শীতের জোর বজায় রয়েছে (North Bengal Weather)। ডুয়ার্স থেকে পাহাড়- সব এলাকায়ই পারদ নিম্নগামী। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। আগামী ২–৩ দিনে পাহাড়ি অঞ্চলে আরও ঠান্ডা পড়বে। পূর্বাভাস বলছে, ২৫ ডিসেম্বরের পর সেখানে পারদ আরও নামতে পারে।

সব মিলিয়ে উৎসবের মরসুমে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হচ্ছে আরও কনকনে কয়েকটা দিনের জন্য। শীতপ্রেমীদের কাছে এটি যেমন সুখবর, তেমনই সতর্কবার্তাও- কারণ আবহাওয়ার হঠাৎ পালটে যাওয়া ঠান্ডা সংক্রান্ত অসুস্থতার ঝুঁকিও বাড়াতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে উষ্ণ পোশাকেই উৎসব উপভোগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


```