৫ ফেব্রুয়ারি জারি করা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে এও জানিয়ে দেওয়া হয়েছে, এই ১২ ঘণ্টায় কোন বিকল্প পথে যানবাহন চলবে।

শেষ আপডেট: 6 February 2026 14:42
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, টানা ১২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ (Second Hooghly Bridge closure) থাকবে বিদ্যাসাগর সেতুতে - জানাল কলকাতা পুলিশ। সেতুর (Vidyasagar Setu) স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল-সহ বড়সড় মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারি জারি করা কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞপ্তিতে এও জানিয়ে দেওয়া হয়েছে, এই ১২ ঘণ্টায় কোন বিকল্প পথে যানবাহন চলবে (Vidyasagar Setu traffic diversion)।
দীর্ঘদিন ধরেই হাওড়া-কলকাতার অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতুতে মেরামতির কাজ চলছে। নিত্যযাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সারা সপ্তাহ ব্রিজের বেশ কয়েকটি লেন চালু থাকলেও সপ্তাহান্তে রবিবার করে ব্রিজ বন্ধ রেখে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে মেরামতির কাজ চলে।
কোন দিক থেকে এলে কোন পথে ঘুরতে হবে (Kolkata traffic advisory Feb 8)?
১. AJC বোস রোড দিয়ে জেরুট আইল্যান্ড দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে এলে
গাড়ি টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড নেওয়া যাবে।
২. জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কেপি রোড ধরে এলে
১১ ফার্লং গেট থেকে গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরবে। তারপর সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ।
৩. খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে এলে
হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
৪. ঘোড়াপাশের কাছে Y-পয়েন্ট র্যাম্প দিয়ে কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুতে উঠতে এলে
Y-পয়েন্ট থেকেই গাড়ি ঘুরিয়ে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড – রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে হবে।
এছাড়াও প্রয়োজনে বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার যাতায়াতের পরিকল্পনা করার আগে এই রুট পরিবর্তন মাথায় রাখার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।