Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্যে ফিরছে শীতের আমেজ, রাতের তাপমাত্রা নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সব মিলিয়ে শীত এখনও বেশ কিছুদিন স্থায়ী হতে চলেছে রাজ্যে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্যে ফিরছে শীতের আমেজ, রাতের তাপমাত্রা নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 February 2026 09:40

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাংলা (West Bengal weather) থেকে শীত যেন সময়ের আগেই বিদায় নিতে বাধ্য হয়েছিল। তবে সেই প্রভাব কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আবার জোর পাচ্ছে (West bengal winter weather update)। তার সঙ্গেই রাতের দিকে খানিকটা ফিরছে শীতের হালকা আমেজ। সব মিলিয়ে শীত (west bengal winter) এখনও বেশ কিছুদিন স্থায়ী হতে চলেছে রাজ্যে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে মৌসম ভবনের উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, দেশের উত্তর-পশ্চিম প্রান্ত সম্পূর্ণ পরিষ্কার। ঝঞ্ঝার কোনও চিহ্ন নেই। ফলে উত্তরের ঠান্ডা ও শুষ্ক বাতাস বাংলায় ঢোকার পথে আর বাধা নেই।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও রাতের তাপমাত্রা কিছুটা কমবে (Kolkata weather update)। শুক্রবার ভোরে শহরের তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। সামনের কয়েক দিনে তা নেমে ১৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান।

তবে এই শীতের আমেজ মূলত সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্তই টের পাওয়া যাবে। দিনের দিকে তাপমাত্রা বাড়বে। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা। আবহবিদদের মতে, আবহাওয়া আরামদায়ক থাকলেও সকাল ও দুপুরে উষ্ণতা বাড়বে।

এ সময়ে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে রাতের তাপমাত্রা সেখানে কিছুটা নামতে পারে।


```