Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, গাড়ি চলবে না কোনা এক্সপ্রেসওয়েতে, পুজোর মুখে চরম দুর্ভোগে যাত্রীরা

দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। একইসঙ্গে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম বসানোর কাজও হবে রবিবার। 

রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, গাড়ি চলবে না কোনা এক্সপ্রেসওয়েতে, পুজোর মুখে চরম দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 31 August 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গোটা দিন মেরামতির কাজের জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের নির্দেশ অনুযায়ী, রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে।

দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। একইসঙ্গে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম বসানোর কাজও হবে রবিবার। এর জেরেই গোটা দিন যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে।

এই সময় বিকল্প পথে গাড়ি ঘোরানো হবে। কলকাতামুখী সব যানবাহনকে ধুলোগড় মোড় থেকে নিবড়া, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি যেতে হবে হাওড়া ব্রিজ, জি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে।

মালবাহী ছাড়া অন্য সব গাড়িকে ডানকুনির দিকে যেতে হবে বেলেপোল, শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে মাইতি পাড়ার দিকে। আরেকটি বিকল্প পথ হল কাজীপাড়া মোড় থেকে আন্দুল রোড হয়ে আলমপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ওঠা।

এছাড়াও কলকাতায় রবিবার ভোর পাঁচটা থেকে পণ্যবাহী গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পুলিশ ও প্রশাসনের তরফে অনুরোধ, অযথা যাত্রা এড়িয়ে চলুন এবং বিকল্প পথ আগে থেকে পরিকল্পনা করে নিন।

নিত্যযাত্রীদের মতে, রবিবার কাজ থাকলে বড়সড় সমস্যায় পড়তে হবে। তবে প্রশাসনের আশা, দীর্ঘমেয়াদি স্বস্তির জন্য এই অস্থায়ী অসুবিধা মেনে নেবেন যাত্রীরা।


```