Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেটে গেল বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ, বুধবার থেকে জল পাবে না শহরের একাধিক ওয়ার্ড!

কলকাতায় বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটেছে মঙ্গলবার রাতে। এর জেরে উত্তর কলকাতার উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বাগমারি-সহ একাধিক ওয়ার্ডে বুধবার থেকে দেখা দিতে পারে পানীয় জলের সমস্যা।

 

ফেটে গেল বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ, বুধবার থেকে জল পাবে না শহরের একাধিক ওয়ার্ড!

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 24 September 2025 07:22

দ্য ওয়াল ব্যুরো: আজ তৃতীয়া। কলকাতার কপালে ভোগান্তির শেষ নেই। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে শহরের একটা বড় অংশ। ভোর থেকে রাত পর্যন্ত কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমর সমান জল। অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ, প্রায় সকলকেই দিনভর এই জল-যন্ত্রণার শিকার হতে হয়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের। পানীয় জল নিয়েও সমস্যায় রয়েছেন বহু মানুষ। বুধবার এর সঙ্গে যুক্ত হল আরেক সমস্যা।

কলকাতা পুরসভা জানিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে যায়। এই বুস্টার পাম্প থেকে উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ হয়। ভালভ ফেটে যাওয়ার কারণে জলশূন্য হতে পারে ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও বাগমারির মতো ঘনবসতিপূর্ণ এলাকা এই ওয়ার্ডগুলিতে পড়ে। ফলে বুধবার সকাল থেকে জল না পেলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে হাহাকার তৈরি হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

জল সরবরাহ বিভাগের ডিজি-সহ পুরসভার শীর্ষকর্তারা রাতেই মেরামতির কাজে নেমে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি চললেও, শেষ খবর পাওয়া পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। তাই বুধবার সকালে মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল না আসতে পারে।

জল জমা, বাড়িতে জল ঢুকে যাওয়ার ফলে অনেকেরই বাড়ির রিসার্ভারের পানীয় দূষিত হয়েছে। পানীয় জল বলতে পৌরসভার কলের জলই ভরসা। তারওপরে যদি সেই জলও না আসে, তাহলে ঠিক কী হবে, সেনিয়ে ভেবে কূল পাচ্ছেন না স্থানীয়রা।

মঙ্গলবার স্তব্ধ শহরে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিলেন। অফিস বা প্রয়োজনীয় কাজে বের হতে পারেননি। বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন। 


```