Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলের তলায় কলকাতা, ’৭৮-এর বন্যা পরিস্থিতির সঙ্গে তুলনা টানছে শহরবাসী, কী হয়েছিল সেই সময়

সোমবার রাত থেকে এক নাগাড়ে পাঁচ-ছ’ঘণ্টা বৃষ্টি দেখে (Kolkata Weather Update) সেই অভিশপ্ত বন্যার কথাই মনে করছে শহরবাসী। 

জলের তলায় কলকাতা, ’৭৮-এর বন্যা পরিস্থিতির সঙ্গে তুলনা টানছে শহরবাসী, কী হয়েছিল সেই সময়

কলকাতায় বন্যা পরিস্থিতি।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 September 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: বর্ষায় টানা বৃষ্টি (Kolkata Rain) হতে থাকলেই লোকজন ১৯৭৮ সালের অভূতপূর্ব বন্যার (Kolkata Flood) কথা মনে করেন। সোমবার রাত থেকে এক নাগাড়ে পাঁচ-ছ’ঘণ্টা বৃষ্টি দেখে (Kolkata Weather Update) সেই অভিশপ্ত বন্যার কথাই মনে করছে শহরবাসী। মঙ্গলবার সকালে ছবিটা সচরাচর কলকাতার মানুষ দেখে না। অভ্যস্ত নয়।

উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টিস্নাত শহরে কোথাও কোমর সমান, কোথাও হাঁটু অবধি জল। আদিগঙ্গা সংলগ্ন এলাকা যেমন কালীঘাট, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড আরও বিপর্যস্ত জোয়ারের জলে। কলকাতা পুরসভা জানিয়েছে, একটুও যদি বৃষ্টি না হয়, তাতেও অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা লেগে যাবে শহরের পরিস্থিতি ঠিক হতে। তার উপর আরও মর্মান্তিক খবর হল, কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট (Kolkata Death) হয়ে মারা গেছেন অন্তত সাত জন। যে কারণে সাবধানী হয়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বলা হয়েছে, জল না নামা পর্যন্ত সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরবন্দি মানুষজন বলাবলি করছে, এ যেন সেই পুরনো বন্যার ছবি।

১৯৭৮ সালের সেপ্টেম্বর মাস। সেই বছর ৯৪৪.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল শুধু কলকাতায়। যার জেরে বন্যা হয়েছিল। শুধু কলকাতা কেন, গোটা রাজ্যের পরিস্থিতিই ছিল ভয়াবহ। বন্যার জেরে মারা গিয়েছিলেন অনেকে।

সেই বন্যার যাঁরা দেখেছিলেন, তাঁরা আজও সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি। অনেকে বলেন, বন্যার জেরে শহর কলকাতার কোনও কোনও একতলা বাড়ি ডুবে গিয়েছিল।

বিবিসি-র একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গা ১৮ ফুট জলের তলায় ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলায় প্রায় দেড় কোটি মানুষ।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বৃষ্টি শেষ হওয়ার কয়েকদিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জল নামতে বেশ কয়েকদিন সময় লেগেছিল। ফলে অনেককেই অভুক্ত অবস্থায় দিন কাটাতে হয়েছিল। সরকারের তরফে পরে জানানো হয়, এই বন্যায় ৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

আগামী দিনেও যে সেই বন্যা পরিস্থিতি ফিরবে না, এমন আশা অবশ্য দেখাচ্ছেন না বিশেষজ্ঞরা। বরং, বলা হচ্ছে, যে কোনও দিন এই পরিস্থিতির মুখোমুখি হতে পারে কলকাতা। রাষ্ট্রপুঞ্জের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ যেমন বলেই রেখেছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে ১০টি শহর বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই তালিকার উপরের দিকেই রয়েছে কলকাতা৷


```