কেউ সেখানে মন্তব্য করেছেন 'পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন অনেক সময় Out of syllabusও চলে আসে। এটাও ঠিক তেমন ছিল।'

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 23 September 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: জল থইথই কলকাতা (Kolkata)। আজ রাতভোর বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। পুজোর ঠিক আগেই জলের তলায় সারা শহর। ঘুম থেকে উঠেই সবাই দেখছে জলমগ্ন কলকাতা। বহু বছর পর টানা বৃষ্টিতে (Heavy Rain) এমন জল জমল কলকাতায়।
অথচ এই বৃষ্টি নিয়ে কোন সতর্কতা করেনি হাওয়া আপিস। এই নিয়ে সামাজিক মাধ্যমে মজার মন্তব্য করে বসলেন অভিনেতা (Actor) অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।
অনিন্দ্য লিখলেন 'আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু খুব কিউট । পুজোতে ঠিক কবে কবে বৃষ্টি হবে ১৫ দিন আগে থেকে বলে দেয়। কিন্তু পুজোর ঠিক আগে এরকম হবে বলতে পারেনা।'
অনিন্দ্যর মজার পোস্টে সবাই একমত। হাসির রোলও উঠেছে তাঁর এই ফেসবুক পোস্ট ঘিরে। একদম নির্ভেজাল সত্য কথাই বলেছেন যে অভিনেতা।
কেউ সেখানে মন্তব্য করেছেন 'পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন অনেক সময় Out of syllabusও চলে আসে। এটাও ঠিক তেমন ছিল।'
কেউ আবার লিখছেন 'আবহাওয়া অফিস (Weather Office) বরাবর কিউট। সেই ছোট থেকে দেখে আসছি যা ঘোষনা করে ঠিক তার উল্টো হয়।'

একজন বলেছেন এই বৃষ্টির খবর নাকি আগে থেকেই আবহাওয়া অফিস ঘোষনা করে। তবে সেই মন্তব্যে অভিনেতা অনিন্দ্য লিখেছেন 'শুধুমাত্র সংবাদ জানানো আর সতর্কতা জারির মধ্যে তফাত আছে।'
অনিন্দ্য যে ভুল বলেননি তা নিয়ে সবাই একমত। অনিন্দ্যকে ছোট পর্দায় সিরিয়ালে নেগেটিভ চরিত্রেই বেশি দেখা যায়। যদিও তাঁর জিমচর্চিত চেহারা নায়কসুলভ। ভিলেন করলেও অনিন্দ্য ভীষণ মজার ব্যক্তিত্ব। অভিনয় থেকে বাস্তব জীবনে হাসি মজার ছাপ থাকেই তাঁর ব্যক্তিত্বে। 'গাঁটছড়া' থেকে 'কাজল নদীর জলে' একাধিক সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা তিনি। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোন', 'কিলবিল সোসাইটি' থেকে শিবপ্রসাদ-নন্দিতার 'বেলা শেষে' ও 'বেলা শুরু' ছবিতে অভিনয় করে বড় পর্দাতেও নাম করেছেন অনিন্দ্য।