Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

টলিপাড়ার দ্বন্দ্বে শোচনীয় ভূমিকা রাজ্যের! বিরক্তি প্রকাশ করে মামলা খারিজ করল হাইকোর্ট

টলিপাড়ার চলমান অচলাবস্থার প্রেক্ষিতে ফেডারেশনের বিরুদ্ধে দুটি অবমাননা মামলা দায়ের হয়েছিল। এ দিন আদালতে সেই প্রসঙ্গও ওঠে। ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আগামী ১৭ নভেম্বর হলফনামা জমা দেয়।

টলিপাড়ার দ্বন্দ্বে শোচনীয় ভূমিকা রাজ্যের! বিরক্তি প্রকাশ করে মামলা খারিজ করল হাইকোর্ট

হাইকোর্ট (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 10 September 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্তর্কলহ নিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার তাঁর পর্যবেক্ষণ, টলিপাড়ার চলতি অচলাবস্থা সমাধান করার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা একেবারেই শোচনীয়। ইন্ডাস্ট্রিকে স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজ্য সরকারের অনীহা স্পষ্ট। তাঁর কটাক্ষ, সরকার যেন এই সমস্যায় নিজের হাত ধুইয়ে নিচ্ছে।

বিচারপতির বক্তব্য, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিও রাজনৈতিক চাপের কারণে সমস্যাগুলি মেটাতে পারেননি। এমন পরিস্থিতিতে আদালতের কাছে এই মামলাগুলি খারিজ করা ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না।

টলিপাড়ার চলমান অচলাবস্থার প্রেক্ষিতে ফেডারেশনের বিরুদ্ধে দুটি অবমাননা মামলা দায়ের হয়েছিল। এ দিন আদালতে সেই প্রসঙ্গও ওঠে। ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আগামী ১৭ নভেম্বর হলফনামা জমা দেয়।

এছাড়া রাজ্যের তরফে জানানো হয়, সমস্যার সমাধানে ২৭ জন সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। তাঁর স্পষ্ট মন্তব্য, 'সবাই নেতৃত্ব দিতে চাইছে? এটা কীভাবে হয়?'

মামলা খারিজ হওয়ার পরই ফেডারেশনের তরফে দেওয়া একটি বিবৃতি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে ঘুরছে। সেখানে বলা হয়েছে, 'আপনাদের অকুণ্ঠ সমর্থন আর শুভকামনার জোরেই আজ হাইকোর্টে আমাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ হয়েছে, এই খবর আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত লড়াইতে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সিনেমা ইন্ডাস্ট্রির কর্মী ও টেকনিশিয়ানদের অধিকারের আন্দোলনে এটি এক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে।' 

এদিকে 'দ্য ওয়ালে'র তরফে DAEI গিল্ড সম্পাদক-পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয় রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে কি না। উত্তরে তিনি বলেন, ‘আমি কলকাতায় নেই, আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলব, এখন কিছু বলতে পারব না।’


```