Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তার ধারের ‘মোক্ষম মুহূর্ত’ এবার গ্যালারিতে! কলকাতায় বসছে স্ট্রিট ফটোগ্রাফির আসর

জীবনের ‘মোক্ষম মুহূর্ত’ লেন্সবন্দি করে কলকাতায় শুরু হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফির প্রদর্শনী ‘Unstaged’।

রাস্তার ধারের ‘মোক্ষম মুহূর্ত’ এবার গ্যালারিতে! কলকাতায় বসছে স্ট্রিট ফটোগ্রাফির আসর

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 February 2026 18:34

দ্য ওয়াল ব্যুরো: জীবনের ‘মোক্ষম মুহূর্ত’গুলোকে লেন্সবন্দি করার লক্ষ্য নিয়ে তিলোত্তমায় শুরু হচ্ছে এক অনন্য আলোকচিত্র প্রদর্শনী, যার নাম রাখা হয়েছে ‘Unstaged’। আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কলকাতার হো-চি-মিন সরণির আইসিসিআর-এর নন্দলাল বসু গ্যালারিতে এই প্রদর্শনীটি চলবে। কিংবদন্তি আলোকচিত্রী হেনরি কার্তিয়ে-ব্রেসোঁর ‘Decisive Moment’ বা সেই বিশেষ মুহূর্ত ধরার দর্শনকেই এই প্রদর্শনীর মূল ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এই প্রদর্শনীতে ভারতসেরা ছয় জন আলোকচিত্র শিল্পীর কাজ স্থান পেয়েছে। কলকাতা থেকে থাকছেন দেবরাণী দাস, রাজ সরকার, ভাস্কর কুন্ডু এবং দেব লাহিড়ি। এছাড়াও দিল্লি থেকে অনিরুদ্ধ গুহ সরকার এবং বারাণসী থেকে মনীশ খাত্রি তাঁদের লেন্সের কাজ নিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন। দীর্ঘ এক বছরের পরিকল্পনা ও সূক্ষ্ম কিউরেশনের পর বাস্তব রূপ পাচ্ছে এই প্রদর্শনী, যেখানে প্রদর্শিত হবে রঙিন ও সাদাকালো মিলিয়ে ১০০-রও বেশি অসাধারণ ছবি।

প্রদর্শনীটিকে ছয়টি ভিন্ন ভিন্ন থিমে সাজানো হয়েছে। দেবরাণী দাসের ‘Parallel Universe’, দেব লাহিড়ির ‘Many Festivals, One Street’, এবং মনীশ খাত্রির ‘Colours of Life in Monochrome’-এর মতো বিষয়গুলো দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। এছাড়া রাজ সরকারের ‘Fleeting Encounters’, ভাস্কর কুন্ডুর ‘Unseen Interludes’ এবং অনিরুদ্ধ গুহ সরকারের ‘My Time, My Place’ থিমগুলো বাস্তব জীবনের না-বলা গল্পগুলো ফ্রেমবন্দি করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ভারত ও যুক্তরাজ্যের বিশিষ্ট আলোকচিত্রীদের উপস্থিতিতে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন হবে। দর্শকদের জন্য ছবিগুলোর একটি বিশেষ সংকলন ‘কফি টেবিল বুক’ হিসেবেও পাওয়া যাবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোকচিত্র প্রেমীদের জন্য এই গ্যালারি খোলা থাকবে।


```