Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেষ্টপুর খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ

কীভাবে খালে পড়ল দেহ, দুর্ঘটনা নাকি অপরাধ, সব দিক খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

কেষ্টপুর খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: কেষ্টপুর খালে মিলল অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। সোমবার সকালে বাগজোলা খালের জলে প্রথম দেহটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। অনুমান, কেষ্টপুরের দিক থেকে লোহাপুলের দিকে ভেসে এসেছে।

চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন খালপাড়ের বাসিন্দারা। খবর দেন বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দেহে আঘাতের চিহ্ন আছে কি না বা মৃত্যুর কারণ কী, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর। প্রাথমিকভাবে খালপাড়ে কোনও ধস্তাধস্তি বা রক্তের দাগ পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে খালে পড়ল দেহ, দুর্ঘটনা নাকি অপরাধ, সব দিক খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।


```