Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, হেরোইন সহ কলকাতায় গ্রেফতার দুই যুবক

দু’জনেরই বাড়ি কলকাতার পর্ণশ্রী এলাকায়। আইন অনুযায়ী ভিডিয়োগ্রাফির মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের দুজনের থেকে উদ্ধার হয় হেরোইন।

মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, হেরোইন সহ কলকাতায় গ্রেফতার দুই যুবক

ধৃত দুই যুবক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: জেলা থেকে কলকাতায় (Kolkata) মাদক পাচারের (Smuggling) চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে পাচারকারীদের ছক ভেঙে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। একই সঙ্গে গ্রেফতার করা হল দুজনকে। সোমবার রাত হেস্টিংস থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে (Two Persons Arrested)।

গোপন সূত্রে হেরোইন পাচারের চক্রের হদিশ পেয়েছিল কলকাতা পুলিশের নারকোটিক সেল। তারপরই অভিযান চালানো হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৬০ গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত হয়েছে একটি বুলেট বাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকাও।

পুলিশ সূত্রে খবর, নদিয়ার (Nadia) পলাশী থেকে বাইকে করে কলকাতায় হেরোইন আনার পরিকল্পনা ছিল পাচারকারীদের। সেই অনুযায়ী এজিসি বসু রোডের এসএসকেএম হাসপাতালের পোস্ট অফিস গেটের সামনে ওঁত পেতে বসে পুলিশ। সেখানেই ধরা পড়ে বুলেট বাইকসহ দুই যুবক।

গ্রেফতার হওয়া যুবকদের নাম শুভঙ্কর পাঁজা (৩৫) ও সৌরভ প্রধান ওরফে ‘কসাই’ (২০)। দু’জনেরই বাড়ি কলকাতার পর্ণশ্রী এলাকায়। আইন অনুযায়ী ভিডিয়োগ্রাফির মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের দুজনের থেকে উদ্ধার হয় হেরোইন।

ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা রুজু করেছে হেস্টিংস থানার পুলিশ। মঙ্গলবারই বিশেষ এনডিপিএস আদালতে ধৃতদের তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।


```