Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা

রোববার থেকেই একের পর এক অনশনকারীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাঁদের মধ্যে ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়।

গুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা

অসুস্থ মহিলা আন্দোলনকারী

শেষ আপডেট: 16 June 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: অনশন পেরিয়েছে ৭৮ ঘণ্টা। ১৩ জুন রাত ১টা থেকে ১০ জন চাকরিহারা আমরণ অনশনে বসেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Job Deprived)। অনশনের মাঝেই ৬ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবু তাঁদের এক চুলও টলানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যতক্ষণ না দেখা করছেন ও সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় পুর্ণবিবেচনা করা হচ্ছে ততক্ষণ তাঁরা অনশন (Hunger Strike) চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন। চাকরিহারা দশ জন শিক্ষক-শিক্ষিকা যাঁরা অনশনকরীদের মধ্যে ছিলেন, তাঁরা হলেন চিন্ময় মণ্ডল, কৌশিক সরকার, কিশোর কুমার রায়, অচিন্ত্যকুমার দাস,অর্নিবাণ সাহা, মিতা সরকার,মানিক মজুমদার, বিকাশ রায়, বলরাম বিশ্বাস, সুকুমার সোরেন।

ঘটনা হল, রোববার থেকেই একের পর এক অনশনকারীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাঁদের মধ্যে ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়। তাঁকে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সকাল আরও দুজনের শারীরিক অবস্থার অবনতি হয়। একজন অনশনকারী  অনির্বাণ সাহা। তাঁকে আরজি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। একজন মহিলা অনশনকারী, মিতা সরকার, তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের (Bikash Bhavan) বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে (SSC Job Deprived Teachers) আমরণ অনশনে (Hunger Strike) বসেছিলেন ১০ জন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক (SSC Deprived Teachers)।

শনিবার রাতে অনশন মঞ্চে আসেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা। তাঁরা অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি অনশন প্রত্যাহার করার জন্য তাঁদের অনুরোধও করেন।

যদিও অনশনরত চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। সরকার যতক্ষণ না স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ এভাবেই তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন।


```